1 Kings 14:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়ারাবিমের স্ত্রী তা-ই করলেন, তিনি শীলোতে গিয়ে অহিয়ের বাড়িতে উপস্থিত হলেন। ঐ সময়ে অহিয় দেখতে পেতেন না, কেননা বৃদ্ধ বয়সের দরুন তাঁর দৃষ্টি ক্ষীণ হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই যারবিয়ামের কথানুসারেই তাঁর স্ত্রী কাজ করলেন এবং শীলোতে অহিয়র বাড়িতে চলে গেলেন। ইত্যবসরে অহিয় আবার চোখে দেখতে পেতেন না; বয়স বেড়ে যাওয়ার কারণে তাঁর দৃষ্টিশক্তি চলে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যারবিয়ামের স্ত্রী সেইরূপ করিলেন, তিনি উঠিয়া শীলোতে গিয়া অহিয়ের বাটীতে উপস্থিত হইলেন। ঐ সময়ে অহিয় দেখিতে পাইতেন না, কেননা বৃদ্ধ বয়স প্রযুক্ত তাঁহার চক্ষু ক্ষীণ হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যারবিয়ামের স্ত্রী সেইরূপ করিলেন, তিনি উঠিয়া শীলোতে গিয়া অহিয়ের বাটীতে উপস্থিত হইলেন। ঐ সময়ে অহিয় দেখিতে পাইতেন না, কেননা বৃদ্ধ বয়স প্রযুক্ত তাঁহার চক্ষু ক্ষীণ হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারবিয়ামের স্ত্রী তাঁর কথামতই কাজ করলেন এবং শীলোতে অহিয়ের বাড়ীতে গেলেন। তখন অহিয় চোখে দেখতে পেতেন না; বুড়ো হয়ে গিয়েছিলেন বলে তাঁর দেখবার শক্তি নষ্ট হয়ে গিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়ারাবিমের স্ত্রী তাঁর কথামতই কাজ করলেন এবং শীলোতে অহিয়ের বাড়ীতে গেলেন। তখন অহিয় চোখে দেখতে পেতেন না; বুড়ো হয়ে গিয়েছিলেন বলে তাঁর দেখবার শক্তি নষ্ট হয়ে গিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারবিয়ামের স্ত্রী তাঁর কথামত শীলোতে অহিয়র কাছে গেলেন। অহিয় তখন কিছু দেখতে পেতেন না। বয়সের ভারে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কথা মতো যারবিয়ামের স্ত্রী শীলোতে ভাববাদী অহিয়ের সঙ্গে দেখা করতে গেল| যদিও অহিয়র তখন অনেক বয়েস হয়েছে এবং দৃষ্টিশক্তি হারিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারবিয়ামের স্ত্রী তাঁর কথামতই কাজ করলেন এবং শীলোতে অহিয়ের বাড়িতে গেলেন। তখন অহিয় চোখে দেখতে পেতেন না; কারণ বেশী বয়স হওয়ার জন্য তাঁর দেখবার শক্তি নষ্ট হয়ে গিয়েছিল।