1 Kings 14:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দরজায় তাঁর প্রবেশের সময়ে অহিয় তাঁর পায়ের আওয়াজ শোনামাত্র বললেন, হে ইয়ারাবিমের স্ত্রী, ভিতরে এসো; তুমি কেন অপরিচিতার মত ভান করছো? আমি অশুভ সংবাদ দিতে তোমার কাছে প্রেরিত হলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই অহিয় যখন দরজায় তাঁর পায়ের শব্দ শুনতে পেয়েছিলেন, তখন তিনি বলে উঠেছিলেন, “ওহে যারবিয়ামের স্ত্রী, ভিতরে এসো। এরকম ভান করছ কেন? খারাপ খবর শোনানোর জন্য আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দ্বারে তাঁহার প্রবেশ সময়ে অহিয় তাঁহার পায়ের শব্দ শুনিবামাত্র কহিলেন, হে যারবিয়ামের ভার্য্যা, ভিতরে আইস; তুমি কেন অপরিচিতার মত ভাণ করিতেছ? আমি ভারী সংবাদ দিতে তোমার কাছে প্রেরিত হইলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দ্বারে তাঁহার প্রবেশের সময়ে অহিয় তাঁহার পায়ের শব্দ শুনিবামাত্র কহিলেন, হে যারবিয়ামের ভার্যা, ভিতরে আইস; তুমি কেন অপরিচিতার মত ভাণ করিতেছ? আমি অশুভ সংবাদ দিতে তোমার কাছে প্রেরিত হইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য দরজার কাছে তাঁর পায়ের শব্দ শুনে অহিয় বললেন, “এস, যারবিয়ামের স্ত্রী। তুমি কেন এই ভান করছ? তোমাকে খারাপ খবর দেবার জন্য আমাকে বলা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য দরজার কাছে তাঁর পায়ের শব্দ শুনে অহিয় বললেন, “এস, ইয়ারাবিমের স্ত্রী। তুমি কেন এই ভান করছ? তোমাকে খারাপ খবর দেবার জন্য আমাকে বলা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু অহিয় দরজার কাছে তাঁর পায়ের শব্দ শুনে বলে উঠলেন, যারবিয়ামের স্ত্রী, ভেতরে এস। কেন তুমি অন্য স্ত্রীলোকের ভাণ করছ? তোমার জন্য দুঃসংবাদ আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু অহিয় দরজায় তার পায়ের শব্দ শুনতে পেয়ে বলল, “এসো গো যারবিয়ামের স্ত্রী| তুমি কেন লোকের কাছে নিজের প্রকৃত পরিচয় গোপন করছো? তোমাকে আমি একটা দু:সংবাদ দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দরজার কাছে তাঁর পায়ের শব্দ শুনে অহিয় বললেন, “ভিতরে এস, যারবিয়ামের স্ত্রী। তুমি কেন অপরিচিতের মত ভান করছ? তোমাকে খারাপ খবর দেবার জন্য আমাকে বলা হয়েছে।