1 Kings 14:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যাও ইয়ারাবিমকে বল, ইসরাইলের আল্লাহ্‌ মাবুদ এই কথা বলেন, আমি লোকদের মধ্য থেকে তোমাকে উঁচু করে আমার লোক ইসরাইলের নেতা করেছি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাও, যারবিয়ামকে গিয়ে বলো যে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: ‘আমি প্রজাসাধারণের মধ্যে থেকে তোমাকে তুলে এনে আমার প্রজা ইস্রায়েলের উপর রাজপদে বসিয়েছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাও, যারবিয়ামকে বল, ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভু এই কথা কহেন, আমি প্রজাদের মধ্য হইতে তোমাকে উচ্চ করিয়া আমার প্রজা ইস্রায়েলের অধ্যক্ষ করিয়াছি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাও, যারবিয়ামকে বল, ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভু এই কথা কহেন, আমি প্রজাদের মধ্য হইতে তোমাকে উচ্চ করিয়া আমার প্রজা ইস্রায়েলের অধ্যক্ষ করিয়াছি,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি গিয়ে যারবিয়ামকে এই কথা বল যে, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলছেন, ‘আমি লোকদের মধ্য থেকে তোমাকে উঁচুতে তুলেছি এবং আমার লোক ইস্রায়েলীয়দের উপরে নেতা করেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি গিয়ে ইয়ারাবিমকে এই কথা বল যে, ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ বলছেন, ‘আমি লোকদের মধ্য থেকে তোমাকে উঁচুতে তুলেছি এবং আমার বান্দা বনি-ইসরাইলদের উপরে নেতা করেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারবিয়ামকে গিয়ে বল, ইসরায়েলের প্রভু পরমেশ্বর বলেছেন, সাধারণ মানুষের মধ্যে থেকে আমি তোমাকে মনোনীত করে আমার প্রজা ইসরায়েলীদের শাসকরূপে প্রতিষ্ঠিত করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাও ফিরে গিয়ে যারবিয়ামকে বলো প্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেছেন, ‘যারবিয়াম আমি তোমাকে ইস্রায়েলের সমস্ত লোকদের মধ্যে থেকে বেছে নিয়ে আমার ভক্তদের অধীশ্বর বানিয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাও, তুমি গিয়ে যারবিয়ামকে বল যে, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন, ‘আমি লোকদের মধ্য থেকে তোমাকে উঁচুতে তুলেছি এবং আমার লোক ইস্রায়েলীয়দের উপরে নেতা করেছি।