1 Kings 14:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং দাউদের কুল থেকে রাজ্য চিরে নিয়ে তোমাকে দিয়েছি; তবুও আমার গোলাম যে দাউদ আমার হুকুম পালন করতো এবং আমার দৃষ্টিতে যা ন্যায্য, তা-ই করার জন্য সর্বান্তঃকরণে আমার অনুগামী ছিল, তুমি তার মত হও নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি দাউদ কুলের হাত থেকে রাজ্যটি ছিনিয়ে এনে তোমার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু তুমি আমার দাস সেই দাউদের মতো হতে পারোনি, যে আমার আদেশ পালন করল ও মনপ্রাণ দিয়ে আমার অনুগামী হল, এবং শুধু সেইসব কাজই করল, যা আমার দৃষ্টিতে ন্যায্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং দায়ূদের কুল হইতে রাজ্য চিরিয়া লইয়া তোমাকে দিয়াছি; তথাপি আমার দাস যে দায়ূদ আমার আজ্ঞা পালন করিত, এবং আমার দৃষ্টিতে যাহা ন্যায্য, তাহাই করিবার জন্য সর্ব্বান্তঃকরণে আমার অনুগামী ছিল, তুমি তাহার সদৃশ হও নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং দায়ূদের কুল হইতে রাজ্য চিরিয়া লইয়া তোমাকে দিয়াছি; তথাপি আমার দাস যে দায়ূদ আমার আজ্ঞা পালন করিত, এবং আমার দৃষ্টিতে যাহা ন্যায্য, তাহাই করিবার জন্য সর্বান্তঃকরণে আমার অনুগামী ছিল, তুমি তাহার সদৃশ হও নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি দায়ূদের বংশ থেকে রাজ্য ছিঁড়ে নিয়ে তোমাকে দিয়েছি, কিন্তু তুমি আমার দাস দায়ূদের মত হও নি। দায়ূদ আমার আদেশ মেনে চলত এবং মনে-প্রাণে আমার বাধ্য ছিল। আমার চোখে যা ঠিক সে কেবল তা-ই করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি দাউদের বংশ থেকে রাজ্য চিরে নিয়ে তোমাকে দিয়েছি, কিন্তু তুমি আমার গোলাম দাউদের মত হও নি। দাউদ আমার হুকুম মেনে চলত এবং মনেপ্রাণে আমার বাধ্য ছিল। আমার চোখে যা ঠিক সে কেবল তা-ই করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদকুলের হাত থেকে রাজ্য কেড়ে নিয়ে তোমাকে দিয়েছি। আমার দাস দাউদ আমার আদেশ পালন করত, সে একনিষ্ঠভাবে আমার অনুগত ছিল এবং আমার চোখে যা ন্যায্য, তা ছাড়া কোন কাজ করত না। তুমি কিন্তু তার মত নও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদের বংশধর ইস্রায়েল শাসন করত| কিন্তু আমি সেই রাজ্য তাদের কাছ থেকে কেড়ে নিয়ে তোমাকে দিয়েছিলাম| কিন্তু তুমি আমার সেবক দায়ুদের মতো নও| দায়ুদ একনিষ্ঠ ভাবে আমাকে অনুসরণ করত, আমি যা চাইতাম ও তাই করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি দায়ূদের বংশ থেকে রাজ্য ছিঁড়ে নিয়ে তোমাকে দিয়েছি, কিন্তু তুমি আমার দাস দায়ূদের মত হও নি। দায়ূদ আমার আদেশ মেনে চলত এবং মনে প্রাণে আমার বাধ্য ছিল। আমার চোখে যা ঠিক সে কেবল তাই করত।