1 Kings 14:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমার আগে যারা ছিল, তুমি তাদের সকলের চেয়ে বেশি দুষ্কর্ম করেছ; এবং গিয়ে নিজের জন্য অন্য দেবতা ও ছাঁচে ঢালা মূর্তিগুলো তৈরি করে আমাকে অসন্তুষ্ট করেছ এবং আমাকে তোমার পিছনে ফেলেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তোমার আগে বেঁচে ছিল, তাদের সবার তুলনায় তুমিই সবচেয়ে বেশি মন্দ কাজ করেছ। তুমি নিজের জন্য অন্যান্য দেবদেবী—অর্থাৎ ধাতব প্রতিমা তৈরি করেছ; তুমি আমার ক্রোধ জাগিয়ে তুলেছ ও আমার দিকে পিঠ ফিরিয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমার পূর্ব্বে যাহারা ছিল, তুমি তাহাদের সকলের অপেক্ষা দুষ্কর্ম্ম করিয়াছ; এবং গিয়া আপনার জন্য অন্য দেবতা ও ছাঁচে ঢালা প্রতিমা সকল নির্ম্মাণ করিয়া আমাকে অসন্তুষ্ট করিয়াছ; এবং আমাকে তোমার পশ্চাতে ফেলিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমার পূর্বে যাহারা ছিল, তুমি তাহাদের সকলের অপেক্ষা অধিক দুষ্কর্ম করিয়াছ; এবং গিয়া আপনার জন্য অন্য দেবতা ও ছাঁচে ঢালা প্রতিমা সকল নির্মাণ করিয়া আমাকে অসন্তুষ্ট করিয়াছ; এবং আমাকে তোমার পশ্চাতে ফেলিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার আগে যারা ছিল তুমি তাদের চেয়েও বেশী খারাপ কাজ করেছ। তুমি নিজের জন্য দেব-দেবতা বানিয়ে নিয়েছ আর ছাঁচে ঢেলে মূর্তি তৈরী করেছ। তুমি আমাকে অসন্তুষ্ট করে তুলেছ এবং আমাকে তোমার পিছনে ফেলে রেখেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার আগে যারা ছিল তুমি তাদের চেয়েও বেশী খারাপ কাজ করেছ। তুমি নিজের জন্য দেব-দেবী বানিয়ে নিয়েছ আর ছাঁচে ঢেলে মূর্তি তৈরী করেছ। তুমি আমাকে রাগিয়ে তুলেছ এবং আমাকে তোমার পিছনে ফেলে রেখেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার পূর্ববর্তী শাসকদের চেয়েও বেশি দুষ্কর্ম তুমি করেছ। তুমি আমাকে অগ্রাহ্য করেছ এবং পূজা করার জন্য অন্য প্রতিমা ও ধাতু মূর্তি তৈরী করে আমার ক্রোধের আগুন জ্বালিয়ে তুলেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তুমি অনেক বড় বড় পাপ করেছ| তোমার আগে কোন শাসক এতো জঘন্য পাপ করে নি| তুমি আমাকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছ| তুমি মূর্ত্তি পূজা ও অন্যান্য দেবতাদের পূজা শুরু করেছ| এর ফলে আমি খুবই ক্রুদ্ধ হয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার আগে যারা ছিল তুমি তাদের চেয়েও বেশী খারাপ কাজ করেছ। তুমি নিজের জন্য দেব দেবতা বানিয়ে নিয়েছ আর ছাঁচে ঢেলে মূর্ত্তি তৈরী করেছ। তুমি আমাকে অসন্তুষ্ট করে তুলেছ এবং আমাকে তোমার পিছনে ফেলে রেখেছ।