1 Kings 15:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি একচল্লিশ বছর জেরুশালেমে রাজত্ব করেন; তাঁর মায়ের নাম মাখা, তিনি অবীশালোমের কন্যা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং জেরুশালেমে তিনি একচল্লিশ বছর রাজত্ব করলেন। তাঁর ঠাকুমার নাম মাখা, তিনি অবীশালোমের মেয়ে ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি একচল্লিশ বৎসর যিরূশালেমে রাজত্ব করেন; তাঁহার মাতার নাম মাখা, তিনি অবীশালোমের কন্যা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি একচল্লিশ বৎসর যিরূশালেমে রাজত্ব করেন; তাঁহার মাতার নাম মাখা, তিনি অবীশালোমের কন্যা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি একচল্লিশ বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর বাবার মায়ের নাম ছিল মাখা। তিনি ছিলেন অবীশালোমের মেয়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি একচল্লিশ বছর জেরুজালেমে রাজত্ব করেছিলেন। তাঁর দাদীর নাম ছিল মাখা। তিনি ছিলেন অবীশালোমের মেয়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি জেরুশালেমে একচল্লিশ বছর রাজত্ব করেন। তাঁর পিতামহী ছিলেন অবশালোমের কন্যা মাখা
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আসা জেরুশালেমে 41 বছর রাজত্ব করেছিলেন| অবীশালোমের কন্যা মাখা ছিলেন আসার ঠাকুরমা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি একচল্লিশ বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর ঠাকুমার নাম ছিল মাখা। তিনি ছিলেন অবীশালোমের মেয়ে।