1 Kings 15:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি দেশ থেকে পুরুষ সমকামীদের তাড়িয়ে দিলেন এবং তাঁর পূর্বপুরুষদের তৈরি সমস্ত মূর্তি দূর করে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মন্দির-সংলগ্ন দেবদাসদের তিনি দেশ থেকে তাড়িয়ে দিলেন এবং তাঁর পূর্বপুরুষদের তৈরি করা প্রতিমার মূর্তিগুলিও দূর করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি দেশ হইতে পুংগামীদিগকে তাড়াইয়া দিলেন, এবং তাঁহার পিতৃপুরুষদের নির্ম্মিত পুত্তলি সকল দূরীভূত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি দেশ হইতে পুংগামীদিগকে তাড়াইয়া দিলেন, এবং তাঁহার পিতৃপুরুষদের নির্মিত পুত্তলী সকল দূরীভূত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি দেশ থেকে পুরুষ মন্দির-বেশ্যাদের তাড়িয়ে দিলেন এবং পূর্বপুরুষদের তৈরী সব মূর্তিগুলোও দূর করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি দেশ থেকে পুরুষ মন্দির-বেশ্যাদের তাড়িয়ে দিলেন এবং পূর্বপুরুষদের তৈরী সব মূর্তিগুলোও দূর করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে সমস্ত পুরুষ ও নারী দেবস্থানে দেবসেবার অঙ্গ হিসাবে দেহব্যবসায় লিপ্ত ছিল তাদের তিনি দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন এবং তাঁর পিতৃ-পিতামহের প্রতিষ্ঠিত সমস্ত দেব-দেবীর মূর্তি ও বিগ্রহ দূর করে দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর রাজত্বের সময় যে সমস্ত ব্যক্তি অন্য মূর্ত্তির সেবার জন্য রতিক্রিয়ার্থে নিজেদের দেহ বিক্রয়় করেছিল তাদের তিনি দেশ ছাড়তে বাধ্য করেন| তিনি সেই দেশ থেকে তাদের পূর্বপুরুষদের তৈরী সমস্ত মূর্ত্তিও সরিয়ে ফেলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি দেশ থেকে পুরুষ বেশ্যাদের তাড়িয়ে দিলেন এবং পূর্বপুরুষদের তৈরী সব মূর্তিগুলোও সরিয়ে দিলেন।