1 Kings 15:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁর মা মাখা আশেরার জন্য একটি ঘৃণার যোগ্য মূর্তি তৈরি করেছিলেন বলে তাঁকে রাণীমাতার পদ থেকে সরিয়ে দিলেন এবং আসা তাঁর সেই মূর্তি ধ্বংস করে কিদ্রোণ স্রোতের ধারে তা পুড়িয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি তিনি রাজমাতার পদ থেকে তাঁর ঠাকুমা মাখাকে সরিয়ে দিলেন, কারণ আশেরার পুজো করার জন্য মাখা জঘন্য এক মূর্তি তৈরি করলেন। আসা সেটি কেটে ফেলে দিলেন এবং কিদ্রোণ উপত্যকায় সেটি জ্বালিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহার মাতা মাখা আশেরার জন্য এক ভীষণ প্রতিমা নির্ম্মাণ করিয়াছিলেন। বলিয়া তাঁহাকে মাতারাণীর পদ হইতে চ্যুত করিলেন, এবং আসা তাঁহার সেই ভীষণ প্রতিমা ছেদন করিয়া কিদ্রোণ স্রোতের ধারে তাহা পোড়াইয়া দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহার মাতা মাখা আশেরার জন্য এক ভীষণ প্রতিমা নির্মাণ করিয়াছিলেন বলিয়া তাঁহাকে রাণীমাতার পদ হইতে চ্যুত করিলেন, এবং আসা তাঁহার সেই ভীষণ প্রতিমা ছেদন করিয়া কিদ্রোণ স্রোতের ধারে তাহা পোড়াইয়া দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন কি, তিনি তাঁর বাবার মা মাখাকেও রাজমাতার পদ থেকে সরিয়ে দিলেন, কারণ তিনি একটা জঘন্য আশেরা-মূর্তি তৈরী করিয়েছিলেন। আসা সেই মূর্তিটা কেটে ফেলে কিদ্রোণ উপত্যকায় নিয়ে গিয়ে সেটা পুড়িয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন কি, তিনি তাঁর দাদী মাখাকেও রাজমাতার পদ থেকে সরিয়ে দিলেন, কারণ তিনি একটা জঘন্য আশেরা-মূর্তি তৈরী করিয়েছিলেন। আসা সেই মূর্তিটা কেটে ফেলে কিদ্রোণ উপত্যকায় নিয়ে গিয়ে সেটা পুড়িয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর পিতামহী মাখা উর্বরতার দেবী আশেরার একটি কুৎসিত মূর্তি তৈরী করেছিলেন বলে আসা তাঁকে রাজমাতার পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। মূর্তিটিকে ভেঙ্গে কিদ্রোণ উপত্যকায় নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আসা তার ঠাকুরমা মাখাকেও রাণীর পদ থেকে অপসারণ করেন| কারণ মাখা বিধর্মী দেবী আশেরার ঐ বীভৎস মূর্ত্তিসমূহ নির্মাণ করিয়ে ছিলেন| এই মূর্ত্তিটিকে ভেঙে আসা কিদ্রোণ নদীর ধারে পুড়িয়ে দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমন কি, তিনি তাঁর ঠাকুমা মাখাকেও রাজমাতার পদ থেকে সরিয়ে দিলেন, কারণ তিনি একটা জঘন্য আশেরা মূর্ত্তি তৈরী করিয়েছিলেন। আসা সেই মূর্তিটা কেটে ফেলে কিদ্রোণ উপত্যকায় নিয়ে গিয়ে সেটা পুড়িয়ে দিলেন।