1 Kings 15:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সমস্ত উচ্চস্থলী দূরীকৃত হল না; তবুও আসার অন্তঃকরণ সারা জীবন মাবুদের উদ্দেশে একাগ্র ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও তিনি পূজার্চনার উঁচু স্থানগুলি উপড়ে ফেলেননি, তবুও আজীবন আসার অন্তর সদাপ্রভুর প্রতি পুরোপুরি সমর্পিতই ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু উচ্চস্থলী সকল দূরীকৃত হইল না; তথাপি আসার অন্তঃকরণ যাবজ্জীবন সদাপ্রভুর উদ্দেশে একাগ্র ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু উচ্চস্থলী সকল দূরীকৃত হইল না; তথাপি আসার অন্তঃকরণ যাবজ্জীবন সদাপ্রভুর উদ্দেশে একাগ্র ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পূজার উঁচু স্থানগুলো যদিও তিনি ধ্বংস করেন নি তবুও সারা জীবন তাঁর অন্তর সদাপ্রভুর প্রতি ভক্তিতে পূর্ণ ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পূজার উঁচু স্থানগুলো যদিও তিনি ধ্বংস করেন নি তবুও সারা জীবন তাঁর দিল মাবুদের প্রতি ভয়ে পূর্ণ ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবে পাহাড়ের উপরের দেবস্থানগুলি তিনি ধ্বংস করেন নি। তাহলেও সারাজীবন তিনি একনিষ্ঠভাবে প্রভু পরমেশ্বরের অনুগত ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উচ্চ বেদীগুলিকে ধ্বংস না করলেও আসা আজীবন প্রভুর প্রতি অনুরক্ত ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উঁচু জায়গাগুলো যদিও তিনি ধ্বংস করেননি তবুও সারা জীবন আসার হৃদয় সদাপ্রভুর প্রতি সম্পূর্ণ অনুগত ছিল।