1 Kings 15:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এহুদার বাদশাহ্‌ আসার কাছে কাউকেও যাতায়াত করতে না দেবার উদ্দেশ্যে ইসরাইলের বাদশাহ্‌ বাশা এহুদার বিরুদ্ধে যাত্রা করে রামা গাঁথলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের রাজা বাশা যিহূদার বিরুদ্ধে উঠে গেলেন এবং রামা নগরটি সুরক্ষিত করে সেখানে ঘাঁটি গেড়েছিলেন, যেন যিহূদার রাজা আসার এলাকা থেকে কেউ বেরিয়ে আসতে না পারে বা সেখানে ঢুকতেও না পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদা রাজ আসার কাছে কোন কাহাকেও যাতায়াত করিতে না দিবার আশয়ে ইস্রায়েল-রাজ বাশা যিহূদার বিরুদ্ধে যাত্রা করিয়া রামা গাঁথাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদা-রাজ আসার কাছে কাহাকেও যাতায়াত করিতে না দিবার আশয়ে ইস্রায়েল-রাজ বাশা যিহূদার বিরুদ্ধে যাত্রা করিয়া রামা গাঁথাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের রাজা বাশা যিহূদার লোকদের বিরুদ্ধে গিয়ে রামা শহরটা দুর্গের মত করে গড়ে তুলতে লাগলেন যাতে কেউ যিহূদার রাজা আসার কাছে যাওয়া-আসা করতে না পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের বাদশাহ্‌ বাশা এহুদার লোকদের বিরুদ্ধে গিয়ে রামা শহরটা কেল্লার মত করে গড়ে তুলতে লাগলেন যাতে কেউ এহুদার বাদশাহ্‌ আসার কাছে যাওয়া-আসা করতে না পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলরাজ বাশা যিহুদীয়া আক্রমণ করে রামাতে গড় তৈরী করতে লাগলেন যাতে যিহুদীয়াতে আসা-যাওয়ার কোন পথ না থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাশা যিহূদার সঙ্গে যুদ্ধ করেছিলেন কারণ কোনো লোককে আসার রাজত্ব থেকে বাইরে যেতে দিতে বা সেখানে যেতে দেওয়া বন্ধ করতে চেয়েছিলেন| একারণে তিনি রামা শহরটিকে খুব সুরক্ষিত ভাবে বানিয়ে ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলের রাজা বাশা যিহূদার লোকদের বিরুদ্ধে গিয়ে রামা শহরটা দুর্গের মত করে গড়ে তুলতে লাগলেন যাতে কেউ যিহূদার রাজা আসার কাছে যাওয়া আসা করতে না পারে।