1 Kings 15:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাতে ও আপনাতে, আমার পিতা ও আপনার পিতাতে নিয়ম আছে; দেখুন, আমি আপনার কাছে রূপা ও সোনা উপহার পাঠালাম; আপনি গিয়ে ইসরাইলের বাদশাহ্‌ বাশার সঙ্গে আপনার যে নিয়ম আছে তা ভঙ্গ করুন, তা হলে সে আমার কাছ থেকে প্রস্থান করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আপনার ও আমার মধ্যে এক চুক্তি হোক,” তিনি বললেন, “যেমনটি আমার বাবা ও আপনার বাবার মধ্যে ছিল। দেখুন, আমি আপনার কাছে রুপো ও সোনার কিছু উপহার পাঠাচ্ছি। এখন আপনি ইস্রায়েলের রাজা বাশার সঙ্গে করা আপনার চুক্তিটি ভেঙে ফেলুন, তবেই সে আমার কাছ থেকে পিছিয়ে যাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাতে ও আপনাতে, আমার পিতাতে ও আপনার পিতাতে নিয়ম আছে; দেখুন, আমি আপনার নিকটে রৌপ্য ও স্বর্ণ উপহার পাঠাইলাম; আপনি গিয়া, ইস্রায়েল-রাজ বাশার সহিত আপনার যে নিয়ম আছে, তাহা ভঙ্গ করুন, তাহা হইলে সে আমার নিকট হইতে প্রস্থান করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাতে ও আপনাতে, আমার পিতাতে ও আপনার পিতাতে নিয়ম আছে; দেখুন, আমি আপনার নিকটে রৌপ্য ও স্বর্ণ উপহার পাঠাইলাম; আপনি গিয়া, ইস্রায়েল-রাজ বাশার সহিত আপনার যে নিয়ম আছে, তাহা ভঙ্গ করুন, তাহা হইলে সে আমার নিকট হইতে প্রস্থান করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমার ও আপনার বাবার মত আসুন, আমরাও আমাদের মধ্যে একটা চুক্তি করি। আমি আপনাকে এই সব সোনা ও রূপা উপহার পাঠালাম। ইস্রায়েলের রাজা বাশার সংগে আপনি এখন চুক্তি ভেংগে ফেলুন, তাতে সে আমার কাছ থেকে চলে যাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমার ও আপনার বাবার মত আসুন, আমরাও আমাদের মধ্যে একটা চুক্তি করি। আমি আপনাকে এই সব সোনা ও রূপা উপহার পাঠালাম। ইসরাইলের বাদশাহ্‌ বাশার সংগে আপনি এখন চুক্তি ভেংগে ফেলুন, তাতে সে আমার কাছ থেকে চলে যাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনার পিতার সঙ্গে আমার পিতার যে মৈত্রীচুক্তি ছিল, আপনার সঙ্গে আমারও সেই মৈত্রীচুক্তি বজায় থাকুক। আমি আপনার কাছে উপহারস্বরূপ সোনা রূপো পাঠাচ্ছি। ইসরায়েলরাজ বাশার সঙ্গে আপনার যে চুক্তি আছে, বাতিল করুন। তাহলে সে আমার রাজ্য থেকে তার সৈন্য সরিয়ে নেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আসা বিন্হদদকে বলে পাঠান, “আমার পিতা ও আপনার পিতার মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল| এখন আমি আপনার সঙ্গে শান্তি চুক্তি করতে চাই| তাই আমি আপনাকে এই সমস্ত সোনা-রূপো উপহারস্বরূপ পাঠালাম| অনুগ্রহ করে আপনি ইস্রায়েলের রাজা বাশার সঙ্গে আপনার সন্ধি ভঙ্গ করুন, যাতে সে আপনাদের নিজেদের মতো থাকতে দিয়ে তার নিজের দেশে ফিরে যায়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমার ও আপনার বাবার মত আসুন, আমরাও আমাদের মধ্যে একটা চুক্তি করি। আমি আপনাকে এই সব সোনা ও রূপো উপহার পাঠালাম। ইস্রায়েলের রাজা বাশার সঙ্গে আপনি এখন চুক্তি ভেঙে ফেলুন, তাতে সে আমার কাছ থেকে চলে যাবে।”