1 Kings 15:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্ আসা সমস্ত এহুদাকে আহ্বান করলেন, কাউকেও বাদ দিলেন না; রামায় বাশা যে পাথর ও কাঠ দিয়ে গেঁথেছিলেন, তারা তার সবকিছু নিয়ে গেল; আর বাদশাহ্ আসা তা দ্বারা বিন্-ইয়ামীনের সেবা ও মিস্পা নগর গাঁথলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাজা আসা যিহূদার সর্বত্র এক আদেশ জারি করলেন—কেউ এর এক্তিয়ার থেকে অব্যাহতি পায়নি—এবং তারা রামা থেকে সেইসব পাথর ও কাঠ তুলে নিয়ে এসেছিল, যেগুলি বাশা সেখানে ব্যবহার করছিলেন। সেগুলি দিয়েই রাজা আসা বিন্যামীনে গেবা, ও পাশাপাশি মিস্পাও গেঁথে তুলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আসা রাজা সমস্ত যিহূদাকে আহ্বান করিলেন, কাহাকেও বাদ দিলেন না; রামায় বাশা যে প্রস্তর ও কাষ্ঠ দ্বারা গাঁথিয়াছিলেন, তাহারা সে সকল লইয়া গেল; আর আসা রাজা তদ্দ্বারা বিন্যামীনের গেবা ও মিস্পা নগর গাঁথিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আসা রাজা সমস্ত যিহূদাকে আহ্বান করিলেন, কাহাকেও বাদ দিলেন না; রামায় বাশা যে প্রস্তর ও কাষ্ঠ দ্বারা গাঁথিয়াছিলেন, তাহারা সেই সকল লইয়া গেল; আর আসা রাজা তদ্দ্বারা বিন্যামীনের গেবা ও মিস্পা নগর গাঁথিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর রাজা আসা যিহূদার সকলের উপর একটা হুকুম জারি করলেন, কাউকে বাদ দিলেন না। তাতে লোকেরা রামায় বাশার ব্যবহার করা পাথর ও কাঠ সব নিয়ে গেল। রাজা আসা সেই সব দিয়ে বিন্যামীনের গেবা ও মিসপা গ্রাম দুর্গের মত করে গড়ে তুললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর বাদশাহ্ আসা এহুদার সকলের উপর একটা হুকুম জারি করলেন, কাউকে বাদ দিলেন না। তাতে লোকেরা রামায় বাশার ব্যবহার করা পাথর ও কাঠ সব নিয়ে গেল। বাদশাহ্ আসা সেই সব দিয়ে বিন্ইয়ামীনের গেবা ও মিসপা গ্রাম কেল্লার মত করে গড়ে তুললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন রাজা আসা সারা যিহুদীয়ায় এক হুকুমনামা জারি করলেন। তাতে বলা হল, রামায় দুর্গনগরী নির্মাণের জন্য রাজা বাশা যে সমস্ত কাঠ-পাথর সেখানে জমা করেছেন, যিহুদীয়ার প্রত্যেক যেন সেগুলি সেখান থেকে নিয়ে যায়। এ কাজে কারও রেহাই নেই। এইসব সাজ-সরঞ্জাম দিয়ে রাজা আসা বিন্যামীন গোষ্ঠীর এলাকার গেবা ও মিসপাতে দুর্গ নির্মাণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন রাজা আসা যিহূদার সমস্ত লোকদের সাহায্য প্রার্থনা করে নির্দেশ দিলে সকলে মিলে রামাতে গেল| তারপর সেখান থেকে রামা শহরটাকে শক্ত করে বানানোর জন্য বাশা যে সব পাথর ও কাঠ এনেছিল সেই সব বিন্যামীনের দেশ গেবা ও মিস্পাতে বয়ে আনা হলো| এরপর আসা এই দুটো শহরকে সুদৃঢ় করে তুললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর রাজা আসা যিহূদার সকলের উপর একটা ঘোষণা করলেন, কাউকে বাদ দিলেন না। তাতে লোকেরা রামায় বাশার ব্যবহার করা পাথর ও কাঠ সব নিয়ে গেল। রাজা আসা সেই সব দিয়ে বিন্যামীনের গেবা ও মিস্পা শহর দুর্গের মত করে গড়ে তুললেন।