1 Kings 15:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের দৃষ্টিতে যা মন্দ তিনি তা-ই করতেন, তাঁর পিতার পথে, তাঁর পিতা যার দ্বারা ইসরাইলকে গুনাহ্‌ করিয়েছিলেন, সেই গুনাহ্‌-পথে চলতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর বাবার পথ অনুসরণ করে ও তাঁর বাবা ইস্রায়েলকে দিয়ে যে পাপ করিয়েছিলেন, সেই একই পাপ করে তিনিও সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ, তাই করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তিনি তাহাই করিতেন, আপন পিতার পথে, তাঁহার পিতা যদ্দ্বারা ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন, সেই পাপ-পথে চলিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তিনি তাহাই করিতেন, আপন পিতার পথে, তাঁহার পিতা যদ্দ্বারা ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন, সেই পাপের পথে চলিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর চোখে যা মন্দ তিনি তা-ই করতেন। তিনি তাঁর বাবার মত চলতেন, অর্থাৎ তাঁর বাবা ইস্রায়েলীয়দের দিয়ে যেমন পাপ করিয়েছিলেন তিনিও তা-ই করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের চোখে যা খারাপ তিনি তা-ই করতেন। তিনি তাঁর বাবার মত চলতেন, অর্থাৎ তাঁর পিতা ইসরাইলীয়দের দিয়ে যেমন গুনাহ্‌ করিয়েছিলেন তিনিও তা-ই করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনিও তাঁর পিতার মত পরমেশ্বরের দৃষ্টিতে গর্হিত কাজে ডুবেছিলেন এবং ইসরায়েলীদেরও পাপের পথে নিয়ে গিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নাদব তাঁর পিতা যারবিয়ামের মতোই যাবতীয় পাপ কর্মে লিপ্ত হলেন| যারবিয়াম রাজা থাকাকালীন তিনি ইস্রায়েলের লোকদের পাপাচরণের কারণ হয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর চোখে যা মন্দ তিনি তাই করতেন। তিনি তাঁর বাবার মত চলতেন, অর্থাৎ তাঁর বাবা ইস্রায়েলীয়দের দিয়ে যেমন পাপ করিয়েছিলেন তিনিও তাই করেছিলেন।