1 Kings 15:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর আগে তাঁর পিতা যেসব গুনাহ্‌ করেছিলেন তিনিও সেসব গুনাহ্‌র পথে চলতেন; তাঁর পূর্বপুরুষ দাউদের অন্তঃকরণ যেমন ছিল তাঁর অন্তঃকরণ তেমনি তাঁর আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে একাগ্র ছিল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সেইসব পাপ করলেন, যা তাঁর বাবা তাঁর আগে করে গেলেন; তাঁর পূর্বপুরুষ দাউদের অন্তর যেমন তাঁর ঈশ্বর সদাপ্রভুর প্রতি পুরোপুরি সমর্পিত ছিল, অবিয়র অন্তর কিন্তু সেভাবে তাঁর ঈশ্বর সদাপ্রভুর প্রতি পুরোপুরি সমর্পিত ছিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার পূর্ব্বে তাঁহার পিতা যে সকল পাপ করিয়াছিলেন, তিনিও সেই সমস্ত পাপপথে চলিতেন; তাঁহার পিতৃপুরুষ দায়ূদের অন্তঃকরণ যেরূপ ছিল, তাঁহার অন্তঃকরণ তদ্রূপ আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে একাগ্র ছিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার পূর্বে তাঁহার পিতা যে সকল পাপ করিয়াছিলেন, তিনিও সেই সমস্ত পাপের পথে চলিতেন; তাঁহার পিতৃপুরুষ দায়ূদের অন্তঃকরণ যেরূপ ছিল, তাঁহার অন্তঃকরণ তদ্রূপ আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে একাগ্র ছিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবিয়ামের বাবা যে সব পাপ করেছিলেন তিনিও সেই সব করতে থাকলেন। তাঁর পূর্বপুরুষ দায়ূদের মত তাঁর অন্তর তাঁর ঈশ্বর সদাপ্রভুর প্রতি ভক্তিতে পূর্ণ ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবিয়ামের বাবা যে সব গুনাহ্‌ করেছিলেন তিনিও সেই সব করতে থাকলেন। তাঁর পূর্বপুরুষ দাউদের মত তাঁর দিল তাঁর মাবুদ আল্লাহ্‌র প্রতি ভয়ে পূর্ণ ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইনিও পিতার মত সব রকম পাপাচারে ডুবে থাকতেন। তাঁর পূর্বপুরুষ দাউদের মত প্রভু পরমেশ্বরের অনুগত ছিলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবিয়ামও তাঁর পিতার মতো যাবতীয় পাপ করেছিলেন| তিনি মোটেই তাঁর পিতামহ দায়ুদের মতো প্রভুর একনিষ্ট ভক্ত ছিলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অবিয়ামের বাবা যে সব পাপ করেছিলেন তিনিও সেই সব পাপ করতে থাকলেন। তাঁর পূর্বপুরুষ দায়ূদের মত তাঁর হৃদয় তাঁর ঈশ্বর সদাপ্রভুর প্রতি ভক্তি ছিল না।