1 Kings 15:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর কারণ এই, ইয়ারাবিম অনেক গুনাহ্ করেছিলেন এবং তার দ্বারা ইসরাইলকে গুনাহ্ করিয়েছিলেন; ফলে এই অসন্তোষজনক কাজ দ্বারা তিনি ইসরাইলের আল্লাহ্ মাবুদকে অসন্তুষ্ট করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারবিয়াম যেহেতু স্বয়ং পাপ করলেন ও ইস্রায়েলকে দিয়েও পাপ করিয়েছিলেন, এবং যেহেতু ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ক্রোধ তিনি জাগিয়ে তুলেছিলেন, তাই এরকমটি হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহার কারণ এই, যারবিয়াম অনেক পাপ করিয়াছিলেন, এবং তদ্দ্বারা ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন; ফলে এই অসন্তোষজনক কর্ম্ম দ্বারা তিনি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে অসন্তুষ্ট করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহার কারণ এই, যারবিয়াম অনেক পাপ করিয়াছিলেন, এবং তদ্দ্বারা ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন; ফলে এই অসন্তোষজনক কর্ম দ্বারা তিনি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে অসন্তুষ্ট করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর কারণ হল, যারবিয়াম নিজে পাপ করেছিলেন এবং ইস্রায়েলকে দিয়েও পাপ করিয়েছিলেন আর তা করে তিনি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে অসন্তুষ্ট করে তুলেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর কারণ হল, ইয়ারাবিম নিজে গুনাহ্ করেছিলেন এবং ইসরাইলকে দিয়েও গুনাহ্ করিয়েছিলেন আর তা করে তিনি ইসরাইলের মাবুদ আল্লাহ্কে রাগিয়ে তুলেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারবিয়াম নিজে গর্হিত কাজ করেছিলেন এবং ইসরায়েলীদেরও সেই পাপ করিয়েছিলেন বলেই ইসরায়েলের ঈশ্বর প্রভু তাঁর উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। তার ফলেই তাঁর এই পরিণাম ঘটেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারবিয়ামের পাপের ফলেই তার বংশের সবাইকে মরতে হলো| ইস্রায়েলের লোকদের পাপাচরণের কারণ হয়ে যারবিয়াম প্রভুকে খুবই ক্রুদ্ধ করে তুলেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর কারণ হল, যারবিয়াম নিজে পাপ করেছিলেন এবং ইস্রায়েলকে দিয়েও পাপ করিয়েছিলেন আর তা করে তিনি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে অসন্তুষ্ট করে তুলেছিলেন।