1 Kings 15:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদার বাদশাহ্ আসার তৃতীয় বছরে অহিয়ের পুত্র বাশা তির্সাতে সমস্ত ইসরাইলে রাজত্ব করতে আরম্ভ করে চব্বিশ বছর রাজত্ব করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার রাজা আসার রাজত্বের তৃতীয় বছরে অহিয়র ছেলে বাশা তির্সায় সমস্ত ইস্রায়েলের রাজা হলেন, এবং তিনি চব্বিশ বছর রাজত্ব করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদা-রাজ আসার তৃতীয় বৎসরে অহিয়ের পুত্র বাশা তির্সাতে সমস্ত ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করিয়া চব্বিশ বৎসর রাজত্ব করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদা-রাজ আসার তৃতীয় বৎসরে অহিয়ের পুত্র বাশা তির্সাতে সমস্ত ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করিয়া চব্বিশ বৎসর রাজত্ব করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার রাজা আসার রাজত্বের তৃতীয় বছরে গোটা ইস্রায়েল দেশের উপরে অহিয়ের ছেলে বাশা তির্সায় রাজত্ব করতে শুরু করেছিলেন। তিনি চব্বিশ বছর রাজত্ব করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার বাদশাহ্ আসার রাজত্বের তৃতীয় বছরে গোটা ইসরাইল দেশের উপরে অহিয়ের ছেলে বাশা তির্সায় রাজত্ব করতে শুরু করেছিলেন। তিনি চব্বিশ বছর রাজত্ব করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার রাজা আসার রাজত্বের তৃতীয় বছরে অহিয়র পুত্র বাশা সমগ্র ইসরায়েলের রাজা হন এবং চল্লিশ বছর রাজত্ব করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আসার যিহূদায় রাজত্বের তৃতীয় বছরের মাথায় অহিয়র পুত্র বাশা ইস্রায়েলের রাজা হলেন| বাশা তির্সাতে 24 বছর রাজত্ব করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলের রাজা বাশা যিহূদার রাজা আসার রাজত্বের তৃতীয় বছরে গোটা ইস্রায়েল দেশের উপরে অহিয়ের ছেলে বাশা তির্সায় রাজত্ব করতে শুরু করেছিলেন। তিনি চব্বিশ বছর রাজত্ব করেছিলেন।