1 Kings 15:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তিনি তা-ই করতেন এবং ইয়ারাবিমের পথে, যার দ্বারা তিনি ইসরাইলকে গুনাহ্‌ করিয়েছিলেন, তাঁর সেই গুনাহ্‌ পথে চলতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারবিয়ামের পথ অনুসরণ করে ও যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে পাপ করিয়েছিলেন, সেই একই পাপ করে তিনিও সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ, তাই করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তিনি তাহাই করিতেন, এবং যারবিয়ামের পথে, যদ্দ্বারা তিনি ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন, তাঁহার সেই পাপ-পথে চলিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তিনি তাহাই করিতেন, এবং যারবিয়ামের পথে, যদ্দ্বারা তিনি ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন, তাঁহার সেই পাপের পথে চলিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি সদাপ্রভুর চোখে যা মন্দ তা-ই করতেন। তিনি যারবিয়ামের মত চলতেন, অর্থাৎ যারবিয়াম যেমন ইস্রায়েলীয়দের দিয়ে পাপ করিয়েছিলেন তিনিও তা-ই করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি মাবুদের চোখে যা খারাপ তা-ই করতেন। তিনি ইয়ারাবিমের মত চলতেন, অর্থাৎ ইয়ারাবিম যেমন ইসরাইলীয়দের দিয়ে গুনাহ্‌ করিয়েছিলেন তিনিও তা-ই করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তির্সা ছিল তাঁর রাজধানী। তাঁর পূর্ববর্তী রাজা যারবিয়ামের মত তিনিও প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে গর্হিত কাজ করেছিলেন এবং ইসরায়েলীদেরও সেই পথে নিয়ে গিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু বাশা তাঁর পিতা যারবিয়ামের মতোই পাপাচরণ করেছিলেন এবং ইস্রায়েলের লোকদের এমন সব পাপাচরণের কারণ হয়েছিলেন যা প্রভুর মন:পুত ছিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সদাপ্রভুর চোখে যা মন্দ তাই করতেন। তিনি যারবিয়ামের মত চলতেন, অর্থাৎ যারবিয়াম যেমন ইস্রায়েলীয়দের দিয়ে পাপ করিয়েছিলেন তিনিও তাই করেছিলেন।