1 Kings 15:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও দাউদের জন্য তাঁর পরে তাঁর সন্তানকে তুলে ধরবার ও জেরুশালেমকে দৃঢ় করার জন্য তাঁর আল্লাহ্‌ মাবুদ জেরুশালেমে তাঁকে একটি প্রদীপ দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা সত্ত্বেও, দাউদের খাতিরে তাঁর স্থলাভিষিক্ত হওয়ার জন্য এক ছেলে দেওয়ার ও জেরুশালেমকে মজবুত করার মাধ্যমে তাঁর ঈশ্বর সদাপ্রভু জেরুশালেমে তাঁকে এক প্রদীপ দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি দায়ূদের জন্য তাঁহার পরে তাঁহার সন্তানকে তুলিয়া ধরিবার ও যিরূশালেমকে দৃঢ় করিবার নিমিত্ত তাঁহার ঈশ্বর সদাপ্রভু যিরূশালেমে তাঁহাকে এক প্রদীপ দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি দায়ূদের জন্য তাঁহার পরে তাঁহার সন্তানকে তুলিয়া ধরিবার ও যিরূশালেমকে দৃঢ় করিবার নিমিত্ত তাঁহার ঈশ্বর সদাপ্রভু যিরূশালেমে তাঁহাকে এক প্রদীপ দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও দায়ূদের কথা মনে করে তাঁর ঈশ্বর সদাপ্রভু তাঁকে যিরূশালেমে একটা প্রদীপ দিলেন, অর্থাৎ তাঁর সিংহাসনে বসবার জন্য তাঁকে একটা ছেলে দিলেন এবং যিরূশালেমকে ধ্বংসের হাত থেকে রক্ষা করলেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও দাউদের কথা মনে করে তাঁর মাবুদ আল্লাহ্‌ তাঁকে জেরুজালেমে একটা বাতি দিলেন, অর্থাৎ তাঁর সিংহাসনে বসবার জন্য তাঁকে একটা ছেলে দিলেন এবং জেরুজালেমকে ধ্বংসের হাত থেকে রক্ষা করলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু দাউদের সুবাদে প্রভু তাঁকে বংশের প্রদীপরূপে একটি সন্তান দিয়েছিলেন তাঁর মৃত্যুর পরে জেরুশালেমের রাজা হবার জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু দায়ুদকে ভালবাসতেন বলে অবিয়ামকে জেরুশালেমে রাজত্ব করতে দিয়েছিলেন| প্রভু দায়ুদকে পুত্রলাভ করতে দিয়েছিলেন এবং তিনি দায়ুদের জন্য জেরুশালেমকে নিরাপদে রেখেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও দায়ূদের কথা মনে করে তাঁর ঈশ্বর সদাপ্রভু তাঁকে যিরূশালেমে একটা প্রদীপ দিলেন, অর্থাৎ তাঁর সিংহাসনে বসবার জন্য তাঁকে একটা ছেলে দিলেন এবং যিরূশালেমকে ধ্বংসের হাত থেকে রক্ষা করলেন,