1 Kings 15:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মাবুদের দৃষ্টিতে যা ন্যায্য দাউদ তা-ই করতেন; হিট্টিয় ঊরিয়ের ব্যাপারটি ছাড়া অন্য কোন বিষয়ে তিনি তাঁর সারা জীবনে মাবুদের হুকুম অমান্য করেন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একমাত্র হিত্তীয় ঊরিয়র নজিরটি বাদ দিলে—দাউদ সদাপ্রভুর দৃষ্টিতে যা যা উপযুক্ত, তাই করলেন এবং তাঁর সম্পূর্ণ জীবনকালে সদাপ্রভুর কোনও আদেশ পালন করতে ব্যর্থ হননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য, দায়ূদ তাহাই করিতেন; হিত্তীয় ঊরিয়ের ব্যাপার ছাড়া কোন বিষয়ে তিনি তাঁহার আজ্ঞা হইতে যাবজ্জীবন পরাঙ্মুখ হন নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সদাপ্রভুর দৃষ্টিতে যাহা ন্যায্য, দায়ূদ তাহাই করিতেন; হিত্তীয় ঊরিয়ের ব্যাপার ছাড়া কোন বিষয়ে তিনি তাঁহার আজ্ঞা হইতে যাবজ্জীবন পরাঙ্মুখ হন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ সদাপ্রভুর চোখে যা ঠিক দায়ূদ তা-ই করতেন। কেবল হিত্তীয় ঊরিয়ের ব্যাপারটা ছাড়া তাঁর সারা জীবনে তিনি সদাপ্রভুর কোন আদেশই অমান্য করেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ মাবুদের চোখে যা ঠিক দাউদ তা-ই করতেন। কেবল হিট্টীয় উরিয়ার ব্যাপারটা ছাড়া তাঁর সারা জীবনে তিনি মাবুদের কোন হুকুমই অমান্য করেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ দাউদ প্রভুর ইচ্ছা পালন করতেন। একমাত্র হিত্তিয় উরিয়ের ব্যাপার ছাড়া কোনদিন দাউদ তাঁর আদেশ অমান্য করেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একমাত্র হিত্তীয় ঊরিয়র ঘটনা ছাড়া দায়ুদ জীবনের সব ক্ষেত্রেই কায়মনোবাক্যে প্রভুকে অনুসরণ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভুর চোখে যা ঠিক দায়ূদ তাই করতেন। কেবল হিত্তীয় ঊরিয়ের ব্যাপারটা ছাড়া তাঁর সারা জীবনে তিনি সদাপ্রভুর কোনো আদেশই অমান্য করেননি।