1 Kings 15:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অবিয়ামের অবশিষ্ট বৃত্তান্ত ও সমস্ত কর্ম-বিবরণ এহুদা-বাদশাহ্দের ইতিহাস-পুস্তকে কি লেখা নেই? আর অবিয়ামের ও ইয়ারাবিমের মধ্যে যুদ্ধ হত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবিয়র রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, ও তিনি যা যা করলেন, তার বিবরণ কি যিহূদার রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই? অবিয় ও যারবিয়ামের মধ্যে যুদ্ধ লেগেই ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অবিয়ামের অবশিষ্ট বৃত্তান্ত ও সমস্ত কর্ম্ম-বিবরণ যিহূদা-রাজগণের ইতিহাস-পুস্তকে কি লিখিত নাই? আর অবিয়ামের ও যারবিয়ামের মধ্যে যুদ্ধ হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অবিয়ামের অবশিষ্ট বৃত্তান্ত ও সমস্ত কর্ম-বিবরণ যিহূদা-রাজগণের ইতিহাস-পুস্তকে কি লিখিত নাই? আর অবিয়ামের ও যারবিয়ামের মধ্যে যুদ্ধ হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবিয়ামের অন্যান্য কাজ, অর্থাৎ তিনি যা কিছু করেছিলেন তা “যিহূদার রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে। অবিয়াম ও যারবিয়ামের মধ্যে যুদ্ধ হত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবিয়ামের অন্যান্য কাজ, অর্থাৎ তিনি যা কিছু করেছিলেন তা “এহুদার বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে। অবিয়াম ও ইয়ারাবিমের মধ্যে যুদ্ধ হত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আবিয়ামের রাজত্বকালের বিবরণ যিহুদীয়ার ‘রাজ কাহিনী’তে লেখা আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবিয়াম আর যা কিছু করেছিলেন সে সবই যিহূদার রাজাদের ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ আছে| অবিয়ামের রাজত্বের গোটা সময়টুকু কেটেছিল যারবিয়ামের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অবিয়ামের অন্যান্য কাজ, অর্থাৎ তিনি যা কিছু করেছিলেন তা যিহূদার রাজাদের ইতিহাস নামে বইটিতে কি লেখা নেই? অবিয়াম ও যারবিয়ামের মধ্যে যুদ্ধ হত।