1 Kings 15:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অবিয়াম তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন এবং লোকেরা তাঁকে দাউদ-নগরে কবর দিল; আর তাঁর পুত্র আসা তাঁর পদে বাদশাহ্ হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবিয় তাঁর পূর্বপুরুষদের সঙ্গে চিরবিশ্রামে শায়িত হলেন এবং তাঁকে দাউদ-নগরে কবর দেওয়া হল। তাঁর ছেলে আসা রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অবিয়াম আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন; এবং লোকেরা তাঁহাকে দায়ূদ-নগরে কবর দিল; আর তাঁহার পুত্র আসা তাঁহার পদে রাজা হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অবিয়াম আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন; এবং লোকেরা তাঁহাকে দায়ূদ-নগরে কবর দিল; আর তাঁহার পুত্র আসা তাঁহার পদে রাজা হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে অবিয়াম তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন, আর দায়ূদ-শহরে তাঁকে কবর দেওয়া হল। তাঁর জায়গায় তাঁর ছেলে আসা রাজা হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে অবিয়াম তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন, আর দাউদ-শহরে তাঁকে দাফন করা হল। তাঁর জায়গায় তাঁর ছেলে আসা বাদশাহ্ হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ নগরে আবিয়ামের মৃত্যু ও সমাধি হয়। তাঁর মৃত্যুর পর তাঁর পুত্র আসা রাজা হন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবিয়ামের মৃত্যুর পর তাঁকে দায়ুদ নগরীতে সমাধিস্থ করা হল এবং তাঁর পুত্র আসা নতুন রাজা হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অবিয়াম তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রায় গেলেন, আর দায়ূদ শহরে তাঁকে কবর দেওয়া হল। তাঁর জায়গায় তাঁর ছেলে আসা রাজা হলেন।