1 Kings 16:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হনানির পুত্র যেহূর কাছে বাশার বিরুদ্ধে মাবুদের এই অভিযোগ উত্থাপিত হল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে বাশার বিষয়ে সদাপ্রভুর এই বাক্য হনানির ছেলে যেহূর কাছে এসেছিল:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হনানির পুত্র যেহূর নিকটে বাশার বিরুদ্ধে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হনানির পুত্র যেহূর নিকটে বাশার বিরুদ্ধে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন বাশার বিরুদ্ধে হনানির ছেলে যেহূর কাছে সদাপ্রভুর এই বাক্য প্রকাশিত হল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বাশার বিরুদ্ধে হনানির ছেলে যেহূর উপর মাবুদের এই কালাম নাজেল হল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হনানির পুত্র নবী যেহু। তাঁর কাছে বাশা সম্পর্কে ঈশ্বরের এক প্রত্যাদেশ এল:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তখন হনানির পুত্র যেহূর সঙ্গে কথা বললেন এবং রাজা বাশার বিরুদ্ধে কথা বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন বাশার বিরুদ্ধে হনানির ছেলে যেহূর কাছে সদাপ্রভুর এই বাক্য প্রকাশিত হল,