1 Kings 16:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সিম্রি ভিতরে গিয়ে এহুদার বাদশাহ্ আসার সপ্তবিংশ বছরে তাঁকে আক্রমণ করে হত্যা করলেন ও তাঁর পদে বাদশাহ্ হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার রাজা আসার রাজত্বের সপ্তবিংশতিতম বছরে সিম্রি এসে এলাকে আঘাত করে মাটিতে ফেলে দিয়ে তাঁকে হত্যা করলেন। পরে তিনি রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সিম্রি ভিতরে গিয়া যিহূদা-রাজ আসার সপ্তবিংশ বৎসরে তাঁহাকে আঘাত করিয়া মারিয়া ফেলিলেন, ও তাঁহার পদে রাজা হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সিম্রি ভিতরে গিয়া যিহূদা-রাজ আসার সপ্তবিংশ বৎসরে তাঁহাকে আঘাত করিয়া মারিয়া ফেলিলেন, ও তাঁহার পদে রাজা হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার রাজা আসার রাজত্বের সাতাশ বছরের সময় সিম্রি সেই ঘরে ঢুকে এলাকে মেরে ফেললেন। তারপর তিনি এলার জায়গায় রাজা হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার বাদশাহ্ আসার রাজত্বের সাতাশ বছরের সময় সিম্রি সেই ঘরে ঢুকে এলাকে হত্যা করলেন। তারপর তিনি এলার জায়গায় বাদশাহ্ হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিম্রী সেইসময় বাড়িতে ঢুকে এলাকে হত্যা করে তাঁর সিংহাসন অধিকার করেন। যিহুদীয়ার রাজা আসার সাতাশ বছর রাজত্বের সময় এই ঘটনা ঘটে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিম্রি সে সময় ঐ বাড়িতে ঢুকে এলাকে হত্যা করেন| যিহূদাতে আসার রাজত্বের 27 বছরের মাথায় এই ঘটনা ঘটে| সিম্রি এলার পরে ইস্রায়েলের নতুন রাজা হলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সিম্রি ভিতরে গিয়ে যিহূদার রাজা আসার সাতাশ বছরে তাঁকে আক্রমণ করে মেরে ফেললেন ও তিনি জায়গায় রাজা হলেন।