1 Kings 16:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
রাজত্বের আরম্ভকালে তিনি সিংহাসনে উপবিষ্ট হওয়ামাত্র বাশার সমস্ত কুলকে আঘাত করলেন; তাঁর কুলে কোন পুরুষ, তাঁর জ্ঞাতি কিংবা বন্ধু কাউকেও অবশিষ্ট রাখলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজত্বের শুরুতে সিংহাসনে বসেই তিনি বাশার কুলের সবাইকে হত্যা করলেন। আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব, তা সে যেই হোক না কেন, তিনি কোনো পুরুষমানুষকেই নিষ্কৃতি দেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজত্বের আরম্ভকালে তিনি সিংহাসনে উপবিষ্ট হইবামাত্র বাশার সমস্ত কুলকে আঘাত করিলেন; তাঁহার কুলে কোন পুরুষকে, তাঁহার জ্ঞাতি কিম্বা মিত্র কাহাকেও অবশিষ্ট রাখিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজত্বের আরম্ভকালে তিনি সিংহাসনে উপবিষ্ট হইবামাত্র বাশার সমস্ত কুলকে আঘাত করিলেন; তাঁহার কুলে কোন পুরুষকে, তাঁহার জ্ঞাতি কিম্বা মিত্র কাহাকেও অবশিষ্ট রাখিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিংহাসনে বসে রাজত্বের শুরুতেই সিম্রি বাশার বংশের সবাইকে মেরে ফেললেন। আত্মীয়-বন্ধু কোন পুরুষকেই তিনি বাঁচিয়ে রাখলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিংহাসনে বসে রাজত্বের শুরুতেই সিম্রি বাশার বংশের সবাইকে হত্যা করলেন। আত্মীয়-বন্ধু কোন পুরুষকেই তিনি বাঁচিয়ে রাখলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিম্রী রাজা হয়েই বাশার বংশের সকলকে হত্যা করলেন। তাঁর সমস্ত পুরুষ আত্মীয় ও বন্ধুদেরও হত্যা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিম্রি ইস্রায়েলের নতুন রাজা হবার পর তিনি একে একে বাশার পরিবারের সকলকে হত্যা করলেন, কাউকে রেহাই দিলেন না| সিম্রি বাশার বন্ধু-বান্ধবদেরও সবাইকে হত্যা করলেন| প্রভু যেভাবে ভাববাদী যেহূর কাছে বাশার মৃত্যু সম্পর্কে ভাববাণী করেছিলেন ঠিক সে ভাবেই বাশা ও তাঁর পরিবারের সকলের মৃত্যু হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন সিম্রি রাজত্ব করতে শুরু করেন, সিংহাসনে বসার সঙ্গে সঙ্গেই বাশার বংশের সবাইকে মেরে ফেললেন। তাঁর আত্মীয় বন্ধু কোনো পুরুষকেই তিনি বাঁচিয়ে রাখলেন না।