1 Kings 16:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর কারণ বাশার সমস্ত গুনাহ্‌ ও তাঁর পুত্র এলার গুনাহ্‌-কাজ; তাঁরা নিজেরা গুনাহ্‌ করেছিলেন এবং ইসরাইলকেও গুনাহ্‌ করিয়ে ইসরাইলের আল্লাহ্‌ মাবুদকে তাদের অসার মূর্তির দ্বারা অসন্তুষ্ট করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাশা ও তাঁর ছেলে এলা যেসব পাপ করলেন ও ইস্রায়েলকে দিয়েও যা করিয়েছিলেন, সেগুলির কারণেই এমনটি হল, এবং তারা তাদের নির্গুণ প্রতিমার মূর্তিগুলি দিয়ে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ক্রোধ জাগিয়ে তুলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহার কারণ বাশার সমস্ত পাপ ও তাঁহার পুত্র এলার পাপাচার; তাঁহারা আপনার পাপ করিয়াছিলেন, এবং ইস্রায়েলকেও পাপ করাইয়া ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে আপনাদের অসার প্রতিমার দ্বারা অসন্তুষ্ট করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহার কারণ বাশার সমস্ত পাপ ও তাঁহার পুত্র এলার পাপাচার; তাঁহারা আপনারা পাপ করিয়াছিলেন, এবং ইস্রায়েলকেও পাপ করাইয়া ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে আপনাদের অসার প্রতিমার দ্বারা অসন্তুষ্ট করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর কারণ হল, বাশা ও তাঁর ছেলে এলা নিজেরা অনেক পাপ করেছিলেন এবং ইস্রায়েলকে দিয়েও পাপ করিয়েছিলেন। তাঁরা অসার প্রতিমা দিয়ে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে অসন্তুষ্ট করে তুলেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর কারণ হল, বাশা ও তাঁর ছেলে এলা নিজেরা অনেক গুনাহ্‌ করেছিলেন এবং ইসরাইলকে দিয়েও গুনাহ্‌ করিয়েছিলেন। তাঁরা অসার প্রতিমা দিয়ে ইসরাইলের মাবুদ আল্লাহ্‌কে রাগিয়ে তুলেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতিমা পূজা ও ইসরায়েলীদের পাপের পথে পরিচালিত করার জন্য বাশা এবং তাঁর পুত্র এলার উপর ইসরায়েলের আরাধ্য প্রভু পরমেশ্বর রুষ্ট হয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাশা ও তাঁর পুত্র এলার পাপাচরণের জন্যই এই ঘটনা ঘটলো| তাঁরা শুধু নিজেরাই পাপ করেন নি, ইস্রায়েলের লোকদেরও পাপাচরণে বাধ্য করেছিলেন| যে কারণে প্রভু তাদের ওপর ক্রুদ্ধ হয়েছিলেন| এছাড়াও তারা মূর্ত্তি পূজা করতেন বলে প্রভু ক্রুদ্ধ হয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর কারণ বাশার সব পাপ ও তাঁর ছেলে এলার পাপ আচরণ; তাঁরা নিজেরা পাপ করেছিলেন এবং ইস্রায়েলকেও পাপ করিয়েছিল, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে তাঁদের মূর্তির মাধ্যমে ক্রুদ্ধ করেছিল।