1 Kings 16:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অম্রি ও তাঁর সঙ্গে সমস্ত ইসরাইল গিব্বথোন থেকে যাত্রা করে তির্সা অবরোধ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে অম্রি ও তাঁর সাথে থাকা ইস্রায়েলীরা সবাই গিব্বথোন থেকে পিছিয়ে এসে তির্সার বিরুদ্ধে অবরোধ গড়ে তুলেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অম্রি ও তাঁহার সহিত সমস্ত ইস্রায়েল গিব্বথোন হইতে যাত্রা করিয়া তির্সা অবরোধ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অম্রি ও তাঁহার সহিত সমস্ত ইস্রায়েল গিব্বথোন হইতে যাত্রা করিয়া তির্সা অবরোধ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন অম্রি ও তাঁর সংগে সমস্ত ইস্রায়েলীয়েরা গিব্বথোন থেকে সরে এসে তির্সা ঘেরাও করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন অম্রি ও তাঁর সংগে সমস্ত ইসরাইলীয়রা গিব্বথোন থেকে সরে এসে তির্সা ঘেরাও করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আম্রি তখন তাঁর সৈন্য-সামন্ত নিয়ে গিব্বেথন ছেড়ে ফিরে এসে তির্সা অবরোধ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন অম্রি ও ইস্রায়েলের সবাই গিব্বথোন থেকে এসে তির্সা আক্রমণ করলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অম্রি ও তাঁর সঙ্গে সমস্ত ইস্রায়েলীয়েরা গিব্বথোন থেকে সরে এসে তির্সা ঘেরাও করল।