1 Kings 16:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নগর অধিকৃত হল দেখে সিম্রি রাজপ্রাসাদের দুর্গে গিয়ে তাঁর উপরে রাজপ্রাসাদ আগুন দিয়ে পুড়িয়ে দিলেন ও নিজেও আগুনে পুড়ে মরলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিম্রি যখন দেখেছিলেন যে নগরটি বেদখল হয়ে যাচ্ছে, তখন তিনি রাজপ্রাসাদের দুর্গের ভিতর চলে গিয়ে প্রাসাদে নিজের চারপাশে আগুন ধরিয়ে দিলেন। এইভাবে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নগর হস্তগত হইল দেখিয়া সিম্রি রাজবাটীর দুর্গে গিয়া আপনার উপরে রাজবাটীতে আগুন দিয়া পোড়াইয়া দিলেন ও পুড়িয়া মরিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নগর হস্তগত হইল দেখিয়া সিম্রি রাজবাটীর দুর্গে গিয়া আপনার উপরে রাজবাটীতে আগুন দিয়া পোড়াইয়া দিলেন ও পুড়িয়া মরিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শহরটা অধিকার করা হয়ে গেছে দেখে সিম্রি রাজবাড়ীর দুর্গে গেলেন এবং আগুন লাগিয়ে গোটা রাজবাড়ী পুড়িয়ে দিলেন। সেই সময় তিনি নিজেও পুড়ে মরলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শহরটা অধিকার করা হয়ে গেছে দেখে সিম্রি রাজবাড়ীর কেল্লায় গেলেন এবং আগুন লাগিয়ে গোটা রাজবাড়ী পুড়িয়ে দিলেন। সেই সময় তিনি নিজেও পুড়ে মরলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিম্রী দেখলেন নগরের পতন হয়েছে তখন তিনি প্রাসাদের দুর্গে গিয়ে প্রাসাদে আগুন ধরিয়ে দিলেন এবং সেই আগুনে নিজেও পুড়ে মরলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিম্রি যখন বুঝতে পারলেন তির্সা শত্রুপক্ষের দখলে চলে গেছে, তখন তিনি রাজপ্রাসাদে নিজেকে বন্ধ করে প্রাসাদে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফলে শহর অধিকার করা হয়ে গেছে দেখে সিম্রি রাজবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন ও তিনি পুড়ে মারা গেলেন।