1 Kings 16:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর কারণ তাঁর গুনাহ্-কাজ, ফলত মাবুদের দৃষ্টিতে যা মন্দ তিনি তা-ই করতেন, ইয়ারাবিমের পথে চলতেন, তিনি নিজে গুনাহ্ করে ইসরাইলকে দিয়েও গুনাহ্ করিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর করা পাপের কারণে, সদাপ্রভুর দৃষ্টিতে মন্দ কাজ করার এবং যারবিয়ামের পথানুগামী হওয়ার ও যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে পাপ করিয়েছিলেন, সেই একই পাপ করার কারণে তাঁকে মরতে হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহার কারণ তাঁহার পাপাচার, ফলতঃ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন, যারবিয়ামের পথে চলিতেন, তিনি নিজে পাপ করিয়া ইস্রায়েলকেও পাপ করাইয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহার কারণ তাঁহার পাপাচার, ফলতঃ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই তিনি করিতেন, যারবিয়ামের পথে চলিতেন, তিনি নিজে পাপ করিয়া ইস্রায়েলকেও পাপ করাইয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর পাপের জন্যই তাঁকে মরতে হল, কারণ সদাপ্রভুর চোখে যা মন্দ তিনি তা-ই করতেন। তিনি যারবিয়ামের মত চলতেন, অর্থাৎ যারবিয়াম ইস্রায়লীয়দের দিয়ে যেমন পাপ করিয়েছিলেন তিনিও তা-ই করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর গুনাহের জন্যই তাঁকে মরতে হল, কারণ মাবুদের চোখে যা খারাপ তিনি তা-ই করতেন। তিনি ইয়ারাবিমের মত চলতেন, অর্থাৎ ইয়ারাবিম ইসরাইলীয়দের দিয়ে যেমন গুনাহ্ করিয়েছিলেন তিনিও তা-ই করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিম্রীও যারবিয়ামের মত নিজেও পাপ করেছিলেন এবং ইসরায়েলীদেরও পাপের পথে নিয়ে যাওয়ায় প্রভু পরমেশ্বর তাঁর উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। তারই প্রতিফলস্বরূপ এই ঘটনা ঘটেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিম্রিও যারবিয়ামের মতোই প্রভুর অনভিপ্রেত পাপাচরণ করেছিলেন ও ইস্রায়েলের লোকদের পারকার্যের কারণ হয়েছিলেন| আর এই পাপের জন্যই সিম্রির মৃত্যু হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর কারণ তাঁর পাপ আচরণ; সদাপ্রভুর চোখে যা মন্দ, তিনি তাই করতেন। তিনি যারবিয়ামের মত চলতেন, তিনি নিজে পাপ করে ইস্রায়লীয়দেরও পাপ করিয়েছিলেন।