1 Kings 16:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাকে ধূলির মধ্য থেকে উঠালাম ও আমার লোক ইসরাইলের নেতা করলাম, কিন্তু তুমি ইয়ারাবিমের পথে চলেছ, আমার লোক ইসরাইলকে গুনাহ্‌ করিয়ে তাদের গুনাহ্‌ দ্বারা আমাকে অসন্তুষ্ট করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি তোমায় ধুলো থেকে তুলে এনে আমার প্রজা ইস্রায়েলের উপর রাজপদে নিযুক্ত করলাম, কিন্তু তুমিও যারবিয়ামের পথে চলেছ ও আমার প্রজা ইস্রায়েলকে দিয়ে পাপ করিয়ে, তাদের সেই পাপের মাধ্যমে আমার ক্রোধ জাগিয়ে তুলেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাকে ধূলির মধ্য হইতে উঠাইলাম, ও আপন প্রজা ইস্রায়েলের অধ্যক্ষ করিলাম, কিন্তু তুমি যারবিয়ামের পথে চলিয়াছ, আমার প্রজা ইস্রায়েলকে পাপ করাইয়া তাহাদের পাপ দ্বারা আমাকে অসন্তুষ্ট করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাকে ধূলির মধ্য হইতে উঠাইলাম, ও আপন প্রজা ইস্রায়েলের অধ্যক্ষ করিলাম, কিন্তু তুমি যারবিয়ামের পথে চলিয়াছ, আমার প্রজা ইস্রায়েলকে পাপ করাইয়া তাহাদের পাপ দ্বারা আমাকে অসন্তুষ্ট করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে বাশা, আমি তোমাকে ধুলা থেকে তুলে এনে আমার লোক ইস্রায়েলীয়দের নেতা করেছি। কিন্তু তুমি যারবিয়ামের পথে চলেছ ও আমার লোক ইস্রায়েলীয়দের দিয়ে পাপ করিয়েছ আর তাদের সেই পাপের দরুন আমাকে অসন্তুষ্ট করে তুলেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে বাশা, আমি তোমাকে ধুলা থেকে তুলে এনে আমার বান্দা বনি-ইসরাইলদের নেতা করেছি। কিন্তু তুমি ইয়ারাবিমের পথে চলেছ ও আমার বান্দা বনি-ইসরাইলদের দিয়ে গুনাহ্‌ করিয়েছ আর তাদের সেই গুনাহের দরুন আমাকে রাগিয়ে তুলেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি ছিলে নিতান্ত তুচ্ছ, নগণ্য একজন। আমিই তোমাকে আমার প্রজা ইসরায়েলীদের নেতৃপদে প্রতিষ্ঠিত করেছি। আর তুমি কিনা যারবিয়ামেরই মত পাপ করলে এবং আমার প্রজাদেরও পাপ করালে। তাদের পাপ আমাকে ক্রুদ্ধ করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি বললেন, “আমি তোমাকে ধূলো থেকে উঠিয়ে এনে ইস্রায়েলে আমার লোকদের নেতা করেছিলাম| কিন্তু তুমি যারবিয়ামের আচরণ অনুসরণ করেছ| আমার ইস্রায়েলের লোকদের পাপাচরণের কারণ হয়েছ এবং তারা তাদের পাপ দিয়ে আমাকে ক্রুদ্ধ করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমি তোমাকে ধূলো থেকে তুলে এনেছি এবং আমার লোক ইস্রায়েলীয়দের নেতা করেছি, তুমি যারবিয়ামের পথে চলেছ ও আমার লোক ইস্রায়েলীয়দের দিয়ে পাপ করিয়েছ, ফলে তাদের সেই পাপের মাধ্যমে আমাকে অসন্তুষ্ট করে তুলেছ।