1 Kings 16:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সিম্রির অবশিষ্ট বৃত্তান্ত ও তাঁর কৃত চক্রান্তের বিষয় ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস-কিতাবে কি লেখা নেই?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিম্রির রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, ও যে বিদ্রোহ তিনি সম্পাদন করলেন, তার বিবরণ কি ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সিম্রির অবশিষ্ট বৃত্তান্ত ও তাঁহার কৃত চক্রান্তের বিষয় ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে কি লিখিত নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সিম্রির অবশিষ্ট বৃত্তান্ত ও তাঁহার কৃত চক্রান্তের বিষয় ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে কি লিখিত নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিম্রির অন্যান্য কাজ এবং তাঁর বিদ্রোহের কথা “ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিম্রির অন্যান্য কাজ এবং তাঁর বিদ্রোহের কথা “ইসরাইলের বাদশাহ্দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিম্রীর সমস্ত কার্য বিবরণ ও ষড়যন্ত্রের কাহিনী ইসরায়েল জাতির ‘রাজকাহিনী’তে লেখা আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিম্রির গল্প, তাঁর চক্রান্ত ও অন্যান্য যা কিছু তিনি করেছিলেন তা ইস্রায়েলের রাজাদের ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ আছে| সিম্রি রাজা এলার বিরুদ্ধে বিদ্রোহ করার পর কি হয়েছিল সেই কথাও এই গ্রন্থে লেখা আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সিম্রির অন্যান্য কাজ এবং তাঁর বিদ্রোহের কথা ইস্রায়েলের রাজাদের ইতিহাস নামে বইটিতে কি লেখা নেই?