1 Kings 16:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময় ইসরাইলের লোকেরা দুই দল হল: অর্ধেক লোক গীনতের পুত্র তিব্‌নিকে বাদশাহ্‌ করতে তার অনুগামী হল, আর অর্ধেক লোক অম্রির অনুগামী হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ইস্রায়েলী জনতা দুই ভাগে বিভক্ত হয়ে গেল; অর্ধেক লোক গীনতের ছেলে তিবনিকে রাজা করতে চাইছিল, ও অর্ধেক লোক অম্রিকে রাজা করতে চাইছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে ইস্রায়েলের লোকেরা দুই দল হইল; অর্দ্ধেক লোক গীনতের পুত্র তিব্‌নিকে রাজা করিতে তাহার অনুগামী হইল, আর অর্দ্ধেক লোক অম্রির অনুগামী হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে ইস্রায়েলের লোকেরা দুই দল হইল: অর্ধেক লোক গীনতের পুত্র তিব্‌নিকে রাজা করিতে তাহার অনুগামী হইল, আর অর্ধেক লোক অম্রির অনুগামী হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর ইস্রায়েলীয়েরা দুই দলে ভাগ হয়ে গেল। তাদের অর্ধেক লোক চাইল গীনতের ছেলে তিব্‌নিকে রাজা করতে আর বাকী অর্ধেক চাইল অম্রিকে রাজা করতে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর বনি-ইসরাইলরা দুই দলে ভাগ হয়ে গেল। তাদের অর্ধেক লোক চাইল গীনতের ছেলে তিব্‌নিকে বাদশাহ্‌ করতে আর বাকী অর্ধেক চাইল অম্রিকে বাদশাহ্‌ করতে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সময়ে ইসরায়েলীরা দু দলে ভাগ হয়ে গেল। একদল গীনাথের পুত্র তিব্‌নিকে রাজা করতে চাইল আর অন্যদল আম্রির পক্ষে রইল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে সময়ে ইস্রায়েলের বাসিন্দারা দুটি দলে ভাগ হয়ে গিয়েছিল| অর্ধেক লোক চাইছিল গীনতের পুত্র তিব্নিকে রাজা করতে, বাকী অর্ধেক ছিল অম্রির অনুগামী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর পর ইস্রায়েলীয়েরা দুই দলে ভাগ হয়ে গেল। তাদের অর্ধেক লোক চাইল গীনতের ছেলে তিব্‌নিকে রাজা করতে আর বাকি অর্ধেক চাইল অম্রিকে রাজা করতে।