1 Kings 16:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদার বাদশাহ্ আসার একত্রিংশ বছরে অম্রি ইসরাইলে রাজত্ব করতে আরম্ভ করে বারো বছর রাজত্ব করেন; তিনি ছয় বছর তির্সাতে রাজত্ব করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার রাজা আসার একত্রিশতম বছরে অম্রি ইস্রায়েলের রাজা হলেন, এবং তিনি বারো বছর রাজত্ব করলেন, যার মধ্যে ছয় বছর তিনি তির্সায় রাজত্ব করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদা-রাজ আসার একত্রিংশ বৎসরে অম্রি ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করিয়া বারো বৎসর রাজত্ব করেন; তিনি ছয় বৎসর তির্সাতে রাজত্ব করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদা-রাজ আসার একত্রিংশ বৎসরে অম্রি ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করিয়া বারো বৎসর রাজত্ব করেন; তিনি ছয় বৎসর তির্সাতে রাজত্ব করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার রাজা আসার রাজত্বের একত্রিশ বছরের সময় অম্রি ইস্রায়েলের রাজা হলেন। তিনি বারো বছর রাজত্ব করেছিলেন, তার মধ্যে ছয় বছর রাজত্ব করেছিলেন তির্সায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার বাদশাহ্ আসার রাজত্বের একত্রিশ বছরের সময় অম্রি ইসরাইলের বাদশাহ্ হলেন। তিনি বারো বছর রাজত্ব করেছিলেন, তার মধ্যে ছয় বছর রাজত্ব করেছিলেন তির্সায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদারাজ আসার রাজত্বের একত্রিশ বছরে আম্রি ইসরায়েলের রাজা হয়েছিলেন এবং বারো বছর রাজত্ব করেছিলেন।এর মধ্যে প্রথম ছয় বছর তিনি রাজধানী তির্সায় রাজত্ব করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আসা যিহূদায় রাজত্ব করার 31 বছরের মাথায় অম্রি ইস্রায়েলের রাজা হন| তিনি 12 বছর ইস্রায়েল শাসন করেন| তার মধ্যে 6 বছর তিনি তির্সা শহর থেকে রাজত্ব করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার রাজা আসার রাজত্বের একত্রিশ বছরে অম্রি ইস্রায়েলে রাজত্ব করতে শুরু করেন এবং তিনি বারো বছর রাজত্ব করেছিলেন, তিনি ছয় বছর তির্সায় রাজত্ব করেছিলেন।