1 Kings 16:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি দুই তালন্ত রূপা মূল্য দিয়ে সামেরের কাছ থেকে সামেরিয়া পাহাড় ক্রয় করলেন, আর সেই পাহাড়ের উপরে নগর নির্মাণ করলেন; এবং যে নগর নির্মাণ করলেন, ঐ পাহাড়ের অধিকারী সামেরের নাম অনুসারে সেই নগরের নাম সামেরিয়া রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি দুই তালন্ত রুপোর বিনিময়ে শমরিয়া পাহাড়টি শেমরের কাছ থেকে কিনে নিয়েছিলেন ও সেটির উপরে একটি নগর নির্মাণ করেছিলেন এবং সেই পাহাড়টির পূর্বতন মালিক শেমরের নামানুসারে সেটির নাম রেখেছিলেন শমরিয়া।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি দুই তালন্ত রৌপ্য মূল্য দিয়া শেমরের কাছে শমরিয়া পাহাড় ক্রয় করিলেন, আর সেই পাহাড়ের উপরে গাঁথিলেন; এবং যে নগর গাঁথিলেন, ঐ পাহাড়ের অধিকারী শেমরের নামানুসারে সেই নগরের নাম শমরিয়া রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি দুই তালন্ত রৌপ্য মূল্য দিয়া শেমরের নিকট হইতে শমরিয়া পাহাড় ক্রয় করিলেন, আর সেই পাহাড়ের উপরে নগর গাঁথিলেন; এবং যে নগর গাঁথিলেন, ঐ পাহাড়ের অধিকারী শেমরের নামানুসারে সেই নগরের নাম শমরিয়া রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আটাত্তর কেজি রূপা দিয়ে শেমরের কাছ থেকে শমরিয়া পাহাড়টা কিনলেন এবং পাহাড়ের উপরে একটা শহর তৈরী করলেন এবং পাহাড়টার আগেকার মালিক শেমরের নাম অনুসারে শহরটার নাম রাখলেন শমরিয়া।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আটাত্তর কেজি রূপা দিয়ে সামেরের কাছ থেকে সামেরিয়া পাহাড়টা কিনলেন এবং পাহাড়ের উপরে একটা শহর তৈরী করলেন এবং পাহাড়টার আগেকার মালিক সামেরের নাম অনুসারে শহরটার নাম রাখলেন সামেরিয়া।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি শেমের নামে এক ব্যক্তির কাছ থেকে দুই তালন্ত রূপো দিয়ে শমরিয়া পাহাড়টি কিনে নেন। পাহাড়টিকে সুরক্ষিত করে সেখানে একটি নগর পত্তন করেন এবং পাহাড়ের পূর্বতন মালিকের নাম অনুসারে নগরটির নাম রাখেন শমরিয়া।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অম্রি 150 পাউণ্ড রূপো দিয়ে শেমরের কাছ থেকে শমরিয়া পাহাড়টি কিনে সেখানে একটি শহর বানান| পাহাড়ের আগের মালিক শেমরের নামেই তিনি ঐ শহরটির নাম শমরিয়া দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি দুই তালন্ ত রূপা দিয়ে শেমরের কাছে শমরিয়া পাহাড় কিনলেন, সেই পাহাড়ের উপরে একটি শহর গাঁথলেন, ঐ পাহাড়ের অধিকারী শেমরের নাম অনুসারে সেই শহরের নাম শমরিয়া রাখলেন।