1 Kings 16:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের দৃষ্টিতে যা মন্দ অম্রি তা-ই করতেন এবং তাঁর আগে যাঁরা ছিলেন তাঁদের সকলের চেয়ে বেশি দুষ্কর্ম করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু অম্রি সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ, তাই করলেন এবং তাঁর আগে যারা রাজা হলেন, তাদের সবার তুলনায় আরও বেশি পাপ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, অম্রি তাহাই করিতেন; এবং তাঁহার পূর্ব্বে যাঁহারা ছিলেন, তাঁহাদের সকলের হইতে অধিক দুষ্কার্য্য করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, অম্রি তাহাই করিতেন; এবং তাঁহার পূর্বে যাঁহারা ছিলেন, তাঁহাদের সকলের হইতে অধিক দুষ্কার্য করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অম্রি সদাপ্রভুর চোখে যা মন্দ তা-ই করতেন এবং তাঁর আগে যাঁরা রাজা ছিলেন তাঁদের সকলের চেয়ে তিনি বেশী পাপ করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অম্রি মাবুদের চোখে যা খারাপ তা-ই করতেন এবং তাঁর আগে যাঁরা বাদশাহ্‌ ছিলেন তাঁদের সকলের চেয়ে তিনি বেশী গুনাহ্‌ করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আম্রি রাজা হয়ে প্রভু ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে লাগলেন। তাঁর পূর্বতন রাজাদের চেয়েও তাঁর পাপের মাত্রা বেশি হতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যা যা অনুচিত বলে ঘোষণা করেছিলেন, রাজা অম্রি ঠিক সেইগুলোই করেছিলেন| তাঁর আগে যে সব রাজারা রাজত্ব করেছিলেন তিনি তাঁদের চেয়েও খারাপ ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর চোখে যা মন্দ, অম্রি তাই করতেন এবং তাঁর আগে যাঁরা ছিলেন তাঁদের সবার চেয়ে তিনি বেশী খারাপ কাজ করলেন।