1 Kings 16:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক ইনি নবাটের পুত্র ইয়ারাবিমের সমস্ত পথে চলতেন এবং তিনি যেসব গুনাহ্‌ দ্বারা ইসরাইলকে গুনাহ্‌ করিয়ে ইসরাইলের আল্লাহ্‌ মাবুদকে তাদের অসার মূর্তিগুলো দিয়ে অসন্তুষ্ট করেছিলেন, ইনিও সেসব গুনাহ্‌র পথে চলতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি পুরোপুরি নবাটের ছেলে যারবিয়ামের পথানুগামী হলেন, অর্থাৎ যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে পাপ করিয়েছিলেন, সেই একই পাপ করে তিনিও ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ক্রোধ জাগিয়ে তুলেছিলেন, যেমনটি তারা তাদের অকেজো প্রতিমার মূর্তিগুলির দ্বারা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক ইনি নবাটের পুত্র যারবিয়ামের সমস্ত পথে চলিতেন, এবং তিনি যে যে পাপ দ্বারা ইস্রায়েলকে পাপ করাইয়া ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে তাহাদের অসার প্রতিমা সকল দ্বারা অসন্তুষ্ট করিয়াছিলেন, ইনিও সেই সকল পাপের পথে চলিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক ইনি নবাটের পুত্র যারবিয়ামের সমস্ত পথে চলিতেন, এবং তিনি যে যে পাপ দ্বারা ইস্রায়েলকে পাপ করাইয়া ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে তাহাদের অসার প্রতিমা সকল দ্বারা অসন্তুষ্ট করিয়াছিলেন, ইনিও সেই সকল পাপের পথে চলিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি সম্পূর্ণভাবে নবাটের ছেলে যারবিয়ামের মত চলতেন, অর্থাৎ যারবিয়াম যেমন ইস্রায়েলীয়দের দিয়ে পাপ করিয়েছিলেন অম্রিও তা-ই করেছিলেন। তাতে ইস্রায়েলীয়েরা অসার প্রতিমা দিয়ে তাদের ঈশ্বর সদাপ্রভুকে অসন্তুষ্ট করে তুলেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি সম্পূর্ণভাবে নবাটের ছেলে ইয়ারাবিমের মত চলতেন, অর্থাৎ ইয়ারাবিম যেমন ইসরাইলীয়দের দিয়ে গুনাহ্‌ করিয়েছিলেন অম্রিও তা-ই করেছিলেন। তাতে ইসরাইলীয়রা অসার প্রতিমা দিয়ে তাদের মাবুদ আল্লাহ্‌কে রাগিয়ে তুলেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর পূর্বতন রাজা যারবিয়ামের মত তিনিও নিজের কুকীর্তি দিয়ে এবং প্রজাকুলকে পাপ ও প্রতিমাপূজায় লিপ্ত করে ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভুকে ক্রুদ্ধ করে তুলেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নবাটের পুত্র যারবিয়াম যে সব পাপ করেছিলেন তিনিও ঠিক সেই পাপগুলো করেছিলেন এবং তিনি ইস্রায়েলের লোকদেরও পাপের কারণ হয়েছিলেন| অতএব তাঁরা ইস্রায়েলের ঈশ্বর প্রভুকে ক্রুদ্ধ করে তুলেছিলেন কারণ তাঁরা অর্থহীন, মূল্যহীন মূর্ত্তিসমূহের পূজা করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাস্তবে তিনি নবাটের ছেলে যারবিয়ামের মত চলতেন এবং তিনি যে পাপের মাধ্যমে ইস্রায়েলকে পাপ করিয়ে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুকে তাদের মূর্তির মাধ্যমে অসন্তুষ্ট করেছিলেন, তিনিও সেই সব পাপের পথে চলতেন।