1 Kings 16:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অম্রির অবশিষ্ট কাজের বৃত্তান্ত ও যে সমস্ত বিক্রমের কাজ তিনি দেখিয়েছিলেন তা ইসরাইলের বাদশাহ্‌দের ইতিহাস-পুস্তকে কি লেখা নেই?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অম্রির রাজত্বকালের অন্যান্য সব ঘটনা, তিনি যা যা করলেন এবং যা যা অর্জন করলেন, তার বিবরণ কি ইস্রায়েলের রাজাদের ইতিহাস-গ্রন্থে লেখা নেই?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অম্রির অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত ও তাঁহার সাধিত বিক্রমের কার্য্য ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে কি লিখিত নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অম্রির অবশিষ্ট কর্মের বৃত্তান্ত ও তাঁহার সাধিত বিক্রমের কার্য ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে কি লিখিত নাই? পরে অম্রি আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অম্রির অন্যান্য সমস্ত কাজের কথা এবং যুদ্ধে তাঁর জয়ের কথা “ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অম্রির অন্যান্য সমস্ত কাজের কথা এবং যুদ্ধে তাঁর জয়ের কথা “ইসরাইলের বাদশাহ্‌দের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যা কিছু আম্রি করেছিলেন, তার সমস্ত কার্যবিবরণ ‘ইসরায়েল জাতির রাজকাহিনী'তে লিপিবদ্ধ আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অম্রি সম্পর্কে আর সব কিছু তিনি যা যা উল্লেখযোগ্য কাজ করেছিলেন ইস্রায়েলের রাজাদের ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অম্রির বাকি কাজের কথা এবং যুদ্ধে তাঁর জয়ের কথা ইস্রায়েলের রাজাদের ইতিহাস নামে বইটিতে কি লেখা নেই?