1 Kings 16:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অম্রি তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রাগত হলেন ও সামেরিয়াতে তাঁকে দাফন করা হল এবং তাঁর পুত্র আহাব তাঁর পদে বাদশাহ্‌ হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অম্রি তাঁর পূর্বপুরুষদের সঙ্গে চিরবিশ্রামে শায়িত হলেন ও তাঁকে শমরিয়ায় কবর দেওয়া হল। তাঁর ছেলে আহাব রাজারূপে তাঁর স্থলাভিষিক্ত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অম্রি আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, ও শমরিয়াতে কবরপ্রাপ্ত হইলেন, এবং তাঁহার পুত্র আহাব তাঁহার পদে রাজা হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ও শমরিয়াতে কবরপ্রাপ্ত হইলেন, এবং তাঁহার পুত্র আহাব তাঁহার পদে রাজা হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে অম্রি তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাঁকে শমরিয়ায় কবর দেওয়া হল। তাঁর জায়গায় তাঁর ছেলে আহাব রাজা হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে অম্রি তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং তাঁকে সামেরিয়ায় দাফন করা হল। তাঁর জায়গায় তাঁর ছেলে আহাব বাদশাহ্‌ হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আম্রির মৃত্যু হলে তাঁকে শমরিয়াতে সমাধি দেওয়া হল এবং তাঁর পুত্র আহাব রাজা হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অম্রির মৃত্যুর পর তাঁকে শমরিয়া শহরেই সমাধিস্থ করা হল| তাঁরপর তাঁর পুত্র আহাব নতুন রাজা হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অম্রি তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রায় গেলেন এবং তাঁকে শমরিয়ায় কবর দেওয়া হল। তাঁর জায়গায় তাঁর ছেলে আহাব রাজা হলেন।