1 Kings 16:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদার বাদশাহ্ আসার আটত্রিশ বছরে অম্রির পুত্র আহাব ইসরাইলে রাজত্ব করতে আরম্ভ করেন; আর অম্রির পুত্র আহাব বাইশ বছর সামেরিয়াতে ইসরাইলে উপর রাজত্ব করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার রাজা আসার আটত্রিশতম বছরে অম্রির ছেলে আহাব ইস্রায়েলের রাজা হলেন, এবং তিনি শমরিয়ায় ইস্রায়েলের উপর বাইশ বছর রাজত্ব করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদা-রাজ আসার অষ্টত্রিংশ বৎসরে অম্রির পুত্র আহাব ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করেন; আর অম্রির পুত্র আহাব বাইশ বৎসর শমরিয়াতে ইস্রায়েলের উপরে রাজত্ব করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদা-রাজ আসার অষ্টত্রিংশ বৎসরে অম্রির পুত্র আহাব ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করেন; আর অম্রির পুত্র আহাব বাইশ বৎসর শমরিয়াতে ইস্রায়েলের উপরে রাজত্ব করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার রাজা আসার রাজত্বের আটত্রিশ বছরের সময় অম্রির ছেলে আহাব ইস্রায়েলের রাজা হলেন। তিনি বাইশ বছর শমরিয়ায় থেকে ইস্রায়েলের উপর রাজত্ব করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার বাদশাহ্ আসার রাজত্বের আটত্রিশ বছরের সময় অম্রির ছেলে আহাব ইসরাইলের বাদশাহ্ হলেন। তিনি বাইশ বছর সামেরিয়ায় থেকে ইসরাইলের উপর রাজত্ব করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ারাজ আসার রাজত্বের আটত্রিশ বছরে আম্রির পুত্র আহাব ইসরায়েলের রাজা হল। তিনি রাজধানী শমরিয়া থেকে বাইশ বছর রাজ্য পরিচালনা করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আসার যিহূদায় রাজত্ব কালের 38 বছরের সময়ে অম্রির পুত্র আহাব ইস্রায়েলের রাজা হন| আহাব শমরিয়া শহর থেকে 22 বছর ইস্রায়েল শাসন করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার রাজা আসার রাজত্বের আটত্রিশ বছরের দিন অম্রির ছেলে আহাব ইস্রায়েলের উপরে রাজত্ব শুরু করেন। তিনি বাইশ বছর শমরিয়ায় থেকে ইস্রায়েলের উপর রাজত্ব করেছিলেন।