1 Kings 16:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আমি বাশা ও তার কুলকে মুছে ফেলব এবং তোমার কুলকে নবাটের পুত্র ইয়ারাবিমের কুলের সমান করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমি বাশা ও তার কুলকে অবলুপ্ত করতে চলেছি, ও আমি তোমার কুলকেও নবাটের ছেলে যারবিয়ামের কুলের মতো করে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আমি বাশাকে ও তাহার কুলকে ঝাঁটি দিব; এবং তোমার কুলকে নবাটের পুত্র যারবিয়ামের কুলের সমান করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, আমি বাশাকে ও তাহার কুলকে ঝাঁটি দিব; এবং তোমার কুলকে নবাটের পুত্র যারবিয়ামের কুলের সমান করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই তুমি ও তোমার বংশকে আমি ধ্বংস করতে যাচ্ছি। আমি তোমার বংশকে নবাটের ছেলে যারবিয়ামের বংশের মত করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই তুমি ও তোমার বংশকে আমি ধ্বংস করতে যাচ্ছি। আমি তোমার বংশকে নবাটের ছেলে ইয়ারাবিমের বংশের মত করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই যারবিয়ামের বংশকে যেমন আমি নির্মূল করেছি তেমনি তোমারও বংশকে সমূলে উৎখাত করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই বাশা, আমি তোমাকে এবং তোমার পরিবারকে ধ্বংস করব| নবাটের পুত্র যারবিয়ামের পরিবারের যে দশা হয়েছিল তোমাদেরও তাই হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখো, আমি বাশাকে ও তার পরিবারকে সম্পূর্ণভাবে ধ্বংস করব। আমি তোমার বংশকে নবাটের ছেলে যারবিয়ামের বংশের মত করব।