1 Kings 16:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর আগে যাঁরা ছিলেন, তাঁদের সকলের চেয়ে অম্রির পুত্র আহাব মাবুদের দৃষ্টিতে যা মন্দ তা-ই বেশি পরিমাণে করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অম্রির ছেলে আহাব, তাঁর আগে যতজন রাজা হলেন, তাদের তুলনায় সদাপ্রভুর দৃষ্টিতে আরও বেশি মন্দ কাজ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার পূর্ব্বে যাঁহারা ছিলেন, তাঁহাদের সকলের হইতে অম্রির পুত্র আহাব সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই অধিক পরিমাণে করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার পূর্বে যাঁহারা ছিলেন, তাঁহাদের সকলের হইতে অম্রির পুত্র আহাব সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহাই অধিক পরিমাণে করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অম্রির ছেলে আহাব সদাপ্রভুর চোখে যা মন্দ তা-ই করতেন, এমন কি, তাঁর আগে যাঁরা রাজা ছিলেন তাঁদের সকলের চেয়ে আরও বেশী করে তা করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অম্রির ছেলে আহাব মাবুদের চোখে যা খারাপ তা-ই করতেন, এমন কি, তাঁর আগে যাঁরা বাদশাহ্ ছিলেন তাঁদের সকলের চেয়ে আরও বেশী করে তা করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাঁর পূর্বতন রাজাদের সকলের চেয়ে বেশি পাপ করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আহাব তাঁর আগের রাজাদের তুলনায় আরো খারাপ ছিলেন| প্রভু যা কিছু অন্যায় বলে ঘোষণা করেছিলেন তিনি সেগুলোই করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর আগে যাঁরা ছিলেন, তাঁদের সবার থেকে অম্রির ছেলে আহাব সদাপ্রভুর চোখে যা মন্দ, তাই বেশি করতেন।