1 Kings 16:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নবাটের পুত্র ইয়ারাবিমের গুনাহ্-পথে গমন করা যেন তাঁর পক্ষে লঘু বিষয় বলে মনে হত, তাই তিনি সীদোনীয়দের ইৎবাল বাদশাহ্র কন্যা ঈষেবলকে বিয়ে করলেন, আর গিয়ে বালের সেবা ও তাঁর কাছে সেজ্দা করতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নবাটের ছেলে যারবিয়াম যে পাপ করলেন, তা করাকেই যে শুধু তিনি নগণ্য বলে মনে করলেন, তা নয়, কিন্তু তিনি আবার সীদোনীয়দের রাজা ইৎবায়ালের মেয়ে ঈষেবলকেও বিয়ে করলেন, এবং বায়ালদেবের সেবা ও পূজার্চনা করতে শুরু করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নবাটের পুত্র যারবিয়ামের পাপ-পথে গমন করা যেন তাঁহার পক্ষে লঘু বিষয় বোধ হইত, তাই তিনি সীদোনীয়দের ইৎবাল রাজার কন্যা ঈষেবলকে বিবাহ করিলেন, আর গিয়া বালের সেবা ও তাঁহার কাছে প্রণিপাত করিতে লাগিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নবাটের পুত্র যারবিয়ামের পাপ-পথে গমন করা যেন তাঁহার পক্ষে লঘু বিষয় বোধ হইত, তাই তিনি সীদোনীয়দের ইৎবাল রাজার কন্যা ঈষেবলকে বিবাহ করিলেন, আর গিয়া বালের সেবা ও তাঁহার কাছে প্রণিপাত করিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নবাটের ছেলে যারবিয়াম যে সব পাপ করেছিলেন সেগুলোকে তিনি সামান্য ব্যাপার বলে মনে করতেন। কেবল তা-ই নয়, তিনি সীদোনীয়দের রাজা ইৎবালের মেয়ে ঈষেবলকে বিয়ে করলেন এবং বাল দেবতার সেবা ও পূজা করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নবাটের ছেলে ইয়ারাবিম যে সব গুনাহ্ করেছিলেন সেগুলোকে তিনি সামান্য ব্যাপার বলে মনে করতেন। কেবল তা-ই নয়, তিনি সিডনীয়দের বাদশাহ্ ইৎবালের মেয়ে ঈষেবলকে বিয়ে করলেন এবং বাল-দেবতার সেবা ও পূজা করতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারবিয়ামের অন্যায় তাঁর অন্যায়ের তুলনায় নেহাতই সামান্য ছিল। তিনি আরও বাড়াবাড়ি করলেন। সীদোনের রাজা এথবেলের কন্যা ইষেবলকে বিবাহ করলেন এবং বেল দেবতার উপাসনা করতে শুরু করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নবাটের পুত্র যারবিয়ামের মতো পাপাচরণ করেও আহাব ক্ষান্ত হন নি, উপরন্তু তিনি সীদোনীয় রাজা ইৎবালের কন্যা ঈষেবলকে বিয়ে করেছিলেন| এরপর আহাব বাল মূর্ত্তির পূজা করতে শুরু করেন এবং
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নবাটের ছেলে যারবিয়াম যে সব পাপ করেছিলেন সেগুলোকে তিনি সামান্য ব্যাপার বলে মনে করতেন। তাই তিনি সীদোনীয়দের রাজা ঈষেবলের মেয়ে ঈষেবলকে বিয়ে করলেন এবং বালদেবতার সেবা ও আরাধনা করতে লাগলেন।