1 Kings 16:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আহাব আশেরা-মূর্তি তৈরি করলেন। তাঁর আগে ইসরাইলে যত বাদশাহ্ ছিলেন, সেই সকলের চেয়ে আহাব ইসরাইলের আল্লাহ্ মাবুদের অসন্তোষজনক কাজ আরও বেশি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও আহাব একটি আশেরা-খুঁটি তৈরি করলেন এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ক্রোধ জাগিয়ে তোলার জন্য তাঁর আগে ইস্রায়েলে যতজন রাজা হলেন, তাদের তুলনায় আরও বেশি মন্দ কাজ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আহাব আশেরা-মূর্ত্তি নির্ম্মাণ করিলেন। তাঁহার পূর্ব্বে ইস্রায়েলে যত রাজা ছিলেন, সেই সকল অপেক্ষা আহাব ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অসন্তোষজনক আরও অধিক কাজ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আহাব আশেরা-মূর্তি নির্মাণ করিলেন। তাঁহার পূর্বে ইস্রায়েলে যত রাজা ছিলেন, সেই সকল অপেক্ষা আহাব ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অসন্তোষজনক আরও অধিক কাজ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি একটা আশেরা-খুঁটিও তৈরী করলেন এবং তাঁর আগে ইস্রায়েলীয়দের সমস্ত রাজারা ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভুকে যতটা অসন্তুষ্ট করেছিলেন তিনি তাঁর কাজের দ্বারা তাঁকে আরও বেশী অসন্তুষ্ট করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি একটা আশেরা-খুঁটিও তৈরী করলেন এবং তাঁর আগে ইসরাইলীয়দের সমস্ত বাদশাহ্রা ইসরাইলীয়দের মাবুদ আল্লাহ্কে যতটা রাগিয়েছিলেন তিনি তাঁর কাজের দ্বারা তাঁকে আরও বেশী রাগালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আশেরা দেবীরও একটি প্রতিমা তৈরী করে প্রতিষ্ঠা করলেন। আহাবের আগে ইসরায়েলের যত রাজা ছিলেন সকলের চেয়ে তিনি ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভুর অসন্তোষজনক কাজ বেশি করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আশেরার আরাধনার জন্যও তিনি একটি খুঁটি পুঁতে দিয়েছিলেন| ইস্রায়েলে তাঁর আগে অন্য যে সব রাজা শাসন করেছিলেন তাঁদের তুলনায় প্রভু ইস্রায়েলের ঈশ্বরকে ক্রুদ্ধ করার মতো আহাব অনেক বেশী পাপকার্য করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আহাব আ শেরা মূর্ত্তি তৈরী করলেন। তাঁর আগে ইস্রায়েলে যত রাজা ছিলেন, সেই সবার থেকে আহাব ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অসন্তোষজনক আরও কাজ করলেন।