1 Kings 16:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁর অর্ধসংখ্যক রথের নেতা সিম্রি নামে তাঁর গোলাম তাঁর বিরুদ্ধে চক্রান্ত করলেন। এলা তির্সাতে রাজপ্রাসাদের নেতা অর্সার বাড়িতে পান করে মাতাল হলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর কর্মকর্তাদের মধ্যে একজন ছিলেন সিম্রি। এলার অধিকারে থাকা রথের অর্ধেক সংখ্যক রথের উপর তিনি সেনাপতি পদে নিযুক্ত ছিলেন। তিনিই এলার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। এলা সেই সময় তির্সায় রাজপ্রাসাদের প্রশাসক অর্সার ঘরে মাতাল হয়ে পড়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহার অর্দ্ধসংখ্যক রথের অধ্যক্ষ সিম্রি নামে তাঁহার দাস তাঁহার বিরুদ্ধে চক্রান্ত করিলেন। এলা তির্সাতে রাজবাটীর অধ্যক্ষ অর্সার গৃহে পান করিয়া মত্ত হইলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহার অর্ধসংখ্যক রথের অধ্যক্ষ সিম্রি নামে তাঁহার দাস তাঁহার বিরুদ্ধে চক্রান্ত করিলেন। এলা তির্সাতে রাজবাটীর অধ্যক্ষ অর্সার গৃহে পান করিয়া মত্ত হইলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিম্রি নামে তাঁর একজন সেনাপতি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। এলার যত রথ ছিল তার অর্ধেকের ভার ছিল সিম্রির উপর। এলা এই সময় অর্সার ঘরে মাতাল হবার জন্য মদ খাচ্ছিলেন। এই অর্সার উপর তির্সার রাজবাড়ীর তদারকের ভার ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিম্রি নামে তাঁর একজন সেনাপতি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। এলার যত রথ ছিল তার অর্ধেকের ভার ছিল সিম্রির উপর। এলা এই সময় অর্সার ঘরে মাতাল হবার জন্য মদানো রস খাচ্ছিলেন। এই অর্সার উপর তির্সার রাজবাড়ীর তদারকের ভার ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর রথী-বাহিনীর অর্ধাংশের নায়ক সিম্রী তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। একদিন তির্সায় রাজা এলা রাজবাড়ির অধ্যক্ষ আসার বাড়িতে সুরা পানের ফলে অত্যন্ত মত্ত অবস্থায় ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিম্রি ছিলেন এলার অধীনস্থ একজন রাজকর্মচারী| সিম্রি এলার অর্ধেক রথ বাহিনীর সেনাপতি ছিলেন| সিম্রি এলার বিরুদ্ধে চক্রান্ত করেছিলেন| রাজা এলা তখন অর্সার বাড়িতে বসে দ্রাক্ষারস পান করছিলেন| অর্সা তির্সার প্রাসাদরক্ষক ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁর অর্ধেক সংখ্যক রথের তত্ত্বাবধায়ক সিম্রি নামক তাঁর দাস তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। এলা তির্সাতে রাজবাড়ির পরিচালক অর্সার বাড়িতে পান করে মাতাল হলেন,