1 Kings 17:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি সারিফতে যাত্রা করলেন; আর যখন সেই নগরের দ্বারে উপস্থিত হলেন, দেখ, সেই স্থানে এক জন বিধবা কাঠ কুড়াচ্ছে। তিনি তাকে ডেকে বললেন, আরজ করি, তুমি একটি পাত্রে কিঞ্চিৎ পানি আন, আমি পান করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তিনি সারিফতে চলে গেলেন। তিনি যখন নগরের সিংহদুয়ারে পৌঁছালেন, একজন বিধবা সেখানে তখন কাঠকুটো সংগ্রহ করছিল। তিনি তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি আমার জন্য এক পাত্র জল এনে দিতে পারবে, যেন আমি তা পান করতে পারি?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি উঠিয়া সারিফতে যাত্রা করিলেন; আর যখন সেই নগরের দ্বারে উপস্থিত হইলেন, দেখ, সেই স্থানে এক বিধবা কাষ্ঠ কুড়াইতেছে। তিনি তাহাকে ডাকিয়া কহিলেন, বিনয় করি, তুমি একটী পাত্রে করিয়া কিঞ্চিৎ জল আন, আমি পান করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি উঠিয়া সারিফতে যাত্রা করিলেন; আর যখন সেই নগরের দ্বারে উপস্থিত হইলেন, দেখ, সেই স্থানে এক বিধবা কাষ্ঠ কুড়াইতেছে। তিনি তাহাকে ডাকিয়া কহিলেন, বিনয় করি, তুমি একটি পাত্রে করিয়া কিঞ্চিৎ জল আন, আমি পান করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য তিনি সারিফতে গেলেন। গ্রামে ঢুকবার পথে পৌঁছে তিনি একজন বিধবাকে কাঠ কুড়াতে দেখলেন। তিনি তাকে ডেকে বললেন, “আমার খাবার জন্য পাত্রে করে একটু জল আনতে পারবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য তিনি সারিফতে গেলেন। গ্রামে ঢুকবার পথে পৌঁছে তিনি একজন বিধবাকে কাঠ কুড়াতে দেখলেন। তিনি তাকে ডেকে বললেন, “আমার খাবার জন্য পাত্রে করে একটু পানি আনতে পারবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এলিয় সারিফতে চলে গেলেন। শহরে ঢুকবার পথে তিনি দেখতে পেলেন একটি বিধবা নারী জ্বালানি কাঠ কুড়াচ্ছে। তিনি তাকে বললেন, দয়া করে আমায় একটু খাবার জল দেবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এলিয়় তখন সারিফত নগরের দরজার কাছে গিয়ে এক বিধবা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলেন| সে আগুন জ্বালানোর জন্য কাঠ জড়ো করছিল| এলিয়় তাঁকে বললেন, “আমায় একটু খাবার জল এনে দিতে পারো?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি উঠে সারিফতে গেলেন; আর যখন সেই শহরের দরজায় আসলেন, দেখ, সেই জায়গায় এক বিধবা কাঠ কুড়াচ্ছে। তিনি তাকে ডেকে বললেন, “অনুরোধ করি, তুমি একটি পাত্রে করে সামান্য জল আন, আমি পান করব”