1 Kings 17:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইলিয়াস তাকে বললেন, ভয় করো না; যা বললে, তা কর গিয়ে কিন্তু প্রথমে তা থেকে আমার জন্য একটি ক্ষুদ্র পিঠা প্রস্তুত করে আন; পরে তোমার ও ছেলেটির জন্য প্রস্তুত করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এলিয় তাকে বললেন, “ভয় পেয়ো না। ঘরে গিয়ে তোমার কথামতোই কাজ করো। কিন্তু তোমার কাছে যা আছে তা দিয়ে প্রথমে আমার জন্য ছোটো এক টুকরো রুটি তৈরি করে সেটি আমার কাছে নিয়ে এসো, পরে তোমার নিজের ও তোমার ছেলের জন্য কিছু তৈরি কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এলিয় তাহাকে কহিলেন, ভয় করিও না; যাহা বলিলে, তাহা কর গিয়া, কিন্তু প্রথমে তাহা হইতে আমার জন্য একটী ক্ষুদ্র পিষ্টক প্রস্তুত করিয়া আন; পরে আপনার ও ছেলেটীর জন্য প্রস্তুত করিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এলিয় তাহাকে কহিলেন, ভয় করিও না; যাহা বলিলে, তাহা গিয়া কর, কিন্তু প্রথমে তাহা হইতে আমার জন্য একটি ক্ষুদ্র পিষ্টক প্রস্তুত করিয়া আন; পরে আপনার ও ছেলেটির জন্য প্রস্তুত করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এলিয় তাকে বললেন, “ভয় কোরো না। যা বললে বাড়ী গিয়ে তা-ই কর। কিন্তু তোমার যা আছে তা থেকে আগে আমার জন্য একটা ছোট রুটি তৈরী করে নিয়ে এস। তারপর তোমার ও তোমার ছেলের জন্য রুটি তৈরী কোরো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইলিয়াস তাকে বললেন, “ভয় কোরো না। যা বললে বাড়ী গিয়ে তা-ই কর। কিন্তু তোমার যা আছে তা থেকে আগে আমার জন্য একটা ছোট রুটি তৈরী করে নিয়ে এস। তারপর তোমার ও তোমার ছেলের জন্য রুটি তৈরী কোরো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এলিয় তাকে বললেন, ভয় নেই,। যাও, খাবার তৈরী কর গিয়ে। তবে, তোমার যেটুকু ময়দা আছে, তাই দিয়ে প্রথম আমার জন্য ছোট একখানা রুটি তৈরী করে নিয়ে এস। তারপর বাকীটা দিয়ে তোমার আর তোমার ছেলের জন্য রুটি করো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এলিয়় সেই মহিলাকে বললেন, “কোনো চিন্তা কোরো না| কথা মতো বাড়ি গিয়ে রান্না চড়াও| কিন্তু তার আগে ঐ ময়দা থেকে ছোট্ট একটা রুটি বানিয়ে আমার জন্য নিয়ে এসো| তারপর তুমি তোমার আর তোমার পুত্রের জন্য রান্না করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এলিয় তাকে বললেন, “ভয় কোরো না। যা বললে, তাই কর গিয়ে, কিন্তু প্রথমে তা থেকে আমার জন্য একটি ছোট রুটি তৈরী করে আনো; পরে নিজের ও ছেলেটির জন্য তৈরী কর।