1 Kings 17:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা ইসরাইলের আল্লাহ্‌ মাবুদ এই কথা বলেন, যেদিন পর্যন্ত মাবুদ ভূতলে বৃষ্টি না দেন, সেদিন পর্যন্ত তোমার ময়দার জালা শূন্য হবে না ও তেলের ভাঁড় শুকিয়ে যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: ‘যতদিন না সদাপ্রভু দেশে বৃষ্টি পাঠাচ্ছেন, ততদিন ময়দার এই পাত্র শূন্য হবে না ও তেলের বয়ামও শুকিয়ে যাবে না।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, যে দিন পর্য্যন্ত সদাপ্রভু ভূতলে বৃষ্টি না দেন, সেই দিন পর্য্যন্ত তোমার ময়দার জালা শূন্য হইবে না, ও তৈলের ভাঁড় শুকাইয়া যাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, যে দিন পর্যন্ত সদাপ্রভু ভূতলে বৃষ্টি না দেন, সেই দিন পর্যন্ত তোমার ময়দার জালা শূন্য হইবে না, ও তৈলের ভাঁড় শুকাইয়া যাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলছেন যে, তিনি বৃষ্টি না দেওয়া পর্যন্ত ঐ ময়দার পাত্রটাও খালি হবে না আর তেলের ভাঁড়ও খালি হবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের মাবুদ আল্লাহ্‌ এই কথা বলছেন যে, তিনি বৃষ্টি না দেওয়া পর্যন্ত ঐ ময়দার পাত্রটাও খালি হবে না আর তেলের ভাঁড়ও খালি হবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ ইসরায়েলের ঈশ্বর, প্রভু পরমেশ্বর বলেছেন, যতদিন না আমি পৃথিবীতে বৃষ্টিপাত করি, ততদিন তোমার ময়দার পাত্র শূন্য হবে না বা তোমার তেলের ভাঁড় শুকাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের প্রভু ঈশ্বর বললেন, ‘ঐ ময়দার কৌটো কখনও শূন্য হবে না| যত দিন না প্রভু এ দেশে বৃষ্টি পাঠাচ্ছেন তত দিন পর্যন্ত ঐ শিশির তেলও আর কমবে না|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন, সদাপ্রভু পৃথিবীতে বৃষ্টি না দেওয়া পর্যন্ত ঐ ময়দার পাত্রটাও খালি হবে না আর তেলের ভাঁড়ও খালি হবে না।”