1 Kings 17:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সে গিয়ে ইলিয়াসের কথা অনুসারে কাজ করলো; আর সে এবং ইলিয়াস এবং সেই স্ত্রীলোকের পরিজন অনেক দিন পর্যন্ত ভোজন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে গিয়ে এলিয়ের কথামতোই কাজ করল। তাতে প্রতিদিন সেখানে এলিয়ের এবং সেই মহিলা ও তার ছেলের জন্য খাবারের ব্যবস্থা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সে গিয়া এলিয়ের বাক্যানুসারে করিল; আর সে এবং এলিয়, এবং সেই স্ত্রীলোকের পরিজন অনেক দিন পর্য্যন্ত ভোজন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সে গিয়া এলিয়ের বাক্যানুসারে করিল; আর সে এবং এলিয়, এবং সেই স্ত্রীলোকের পরিজন অনেক দিন পর্যন্ত ভোজন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সে গিয়ে এলিয় তাকে যা করতে বলেছিলেন তা-ই করল। তাতে এলিয় আর সেই স্ত্রীলোক ও তার ছেলেটি অনেক দিন পর্যন্ত খাবার খেতে থাকল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সে গিয়ে ইলিয়াস তাকে যা করতে বলেছিলেন তা-ই করল। তাতে ইলিয়াস আর সেই স্ত্রীলোক ও তার ছেলেটি অনেক দিন পর্যন্ত খাবার খেতে থাকল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিধবা নারী তখন এলিয়র কথা মত কাজ করল। তারপর থেকে তাদের সকলের অনেক দিন খাবারের অভাব হয়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ঐ মহিলা বাড়ি ফিরে গিয়ে এলিয়়র কথা মতো কাজ করল| এলিয়়, ঐ মহিলাটি এবং তার পুত্র বহু দিনের জন্য যথেষ্ট খাদ্য পেয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সে গিয়ে এলিয়ের কথামত করল; আর সে ও এলিয় এবং সেই স্ত্রীলোকের আত্মীয় অনেক দিন পর্যন্ত খেল।