1 Kings 17:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ ইলিয়াসের মাধ্যমে যে কালাম বলেছিলেন, সেই অনুসারে ঐ ময়দার জালা শূন্য হল না ও তেলের ভাঁড়ও শুকাল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ এলিয়ের মাধ্যমে বলা সদাপ্রভুর সেই কথা সত্যি প্রমাণিত করে ময়দার সেই পাত্র শূন্য হয়নি এবং তেলের বয়ামও শুকিয়ে যায়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এলিয়ের দ্বারা যে বাক্য বলিয়াছিলেন, তদনুসারে ঐ ময়দার জালা শূন্য হইল না, তৈলের ভাঁড়ও শুকাইল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এলিয়ের দ্বারা যে বাক্য বলিয়াছিলেন, তদনুসারে ঐ ময়দার জালা শূন্য হইল না, তৈলের ভাঁড়ও শুকাইল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এলিয়ের মধ্য দিয়ে সদাপ্রভু যে কথা বলেছিলেন সেই অনুসারে ঐ ময়দার পাত্রটাও খালি হল না, তেলের ভাঁড়ও খালি হল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইলিয়াসের মধ্য দিয়ে মাবুদ যে কথা বলেছিলেন সেই অনুসারে ঐ ময়দার পাত্রটাও খালি হল না, তেলের ভাঁড়ও খালি হল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এলিয়র মাধ্যমে প্রভু পরমেশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী তাদের ময়দার পাত্র খালি হয়নি আর তেলের ভাঁড় শুকিয়ে যায় নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু এলিয়়কে যা ভাববাণী করেছিলেন, সেই কথা মতোই ঐ ময়দার বযাম ও তেলের শিশি কখনও শূন্য হয় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এলিয়ের মধ্য দিয়ে সদাপ্রভু যে কথা বলেছিলেন সেই অনুসারে ঐ ময়দার পাত্রটাও খালি হল না, তেলের ভাঁড়ও খালি হল না।