1 Kings 17:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাকে বললেন, তোমার পুত্রটি আমাকে দাও। পরে তিনি তার কোল থেকে ছেলেটিকে নিয়ে উপরে তাঁর থাকবার কুঠরীতে গিয়ে তাঁর নিজের বিছানায় শুইয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমার ছেলেকে আমার হাতে তুলে দাও,” এলিয় উত্তর দিলেন। তিনি তার হাত থেকে ছেলেটিকে নিয়ে উপরের সেই ঘরটিতে চলে গেলেন, যেখানে তিনি থাকার জন্য উঠেছিলেন, এবং ছেলেটিকে নিজের বিছানায় শুইয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাহাকে কহিলেন, তোমার পুত্রটী আমাকে দেও। পরে তিনি তাহার ক্রোড় হইতে ছেলেটীকে লইয়া উপরে আপনার থাকিবার কুঠরীতে গিয়া আপন শয্যায় শোয়াইয়া দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাহাকে কহিলেন, তোমার পুত্রটি আমাকে দেও। পরে তিনি তাহার ক্রোড় হইতে ছেলেটিকে লইয়া উপরে আপনার থাকিবার কুঠরিতে গিয়া আপন শয্যায় শোয়াইয়া দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে এলিয় বললেন, “তোমার ছেলেটিকে আমার কাছে দাও।” তিনি ছেলেটিকে সেই স্ত্রীলোকের কোল থেকে নিয়ে উপরের যে ঘরে তিনি থাকতেন সেখানে গেলেন এবং তাকে নিজের বিছানার উপর শুইয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে ইলিয়াস বললেন, “তোমার ছেলেটিকে আমার কাছে দাও।” তিনি ছেলেটিকে সেই স্ত্রীলোকের কোল থেকে নিয়ে উপরের যে ঘরে তিনি থাকতেন সেখানে গেলেন এবং তাকে নিজের বিছানার উপর শুইয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এলিয় তাকে বললেন, ছেলেটিকে আমার কাছে দাও। তিনি তার কোল থেকে ছেলেটিকে নিয়ে উপর তলায় নিজের ঘরে নিয়ে গিয়ে নিজের বিছানায় শুইয়ে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এলিয়় তাকে বললেন, “তোমার পুত্রকে আমার কাছে এনে দাও|” তারপর এলিয়় পুত্রটিকে ওপরে নিয়ে গিয়ে যে ঘরে তিনি থাকতেন তার নিজের খাটে শুইয়ে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাকে বললেন, “তোমার ছেলেকে আমার কাছে দাও।” পরে তিনি ছেলেটিকে সেই স্ত্রীলোকের কোল থেকে নিয়ে উপরের নিজের থাকবার ঘরে গিয়ে নিজের বিছানায় শুইয়ে দিলেন।