1 Kings 17:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি মাবুদকে ডেকে বললেন, হে মাবুদ, আমার আল্লাহ্, আমি যে বিধবার বাড়িতে প্রবাস করছি তুমি কি তার পুত্রকে মেরে ফেলে তার উপরে অমঙ্গল উপস্থিত করলে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি সদাপ্রভুর কাছে চিৎকার করে বললেন, “হে আমার ঈশ্বর সদাপ্রভু, তুমি কি এই বিধবা মহিলাটির ছেলেকে মেরে ফেলে তার জীবনে বিপর্যয় আনতে চাইছ, যার ঘরে আমি এখন এসে থাকছি?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি সদাপ্রভুকে ডাকিয়া কহিলেন, হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি যে বিধবার বাটীতে প্রবাস করিতেছি, তুমি কি তাহার পুত্রকে মারিয়া ফেলিয়া তাহারও উপরে অমঙ্গল উপস্থিত করিলে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি সদাপ্রভুকে ডাকিয়া কহিলেন, হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি যে বিধবার বাটীতে প্রবাস করিতেছি, তুমি কি তাহার পুত্রকে মারিয়া ফেলিয়া তাহারও উপরে অমঙ্গল উপস্থিত করিলে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি সদাপ্রভুকে ডেকে বললেন, “হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি যে বিধবার বাড়ীতে থাকি তার ছেলের মৃত্যু ঘটিয়ে কেন তুমি তার উপর এই দুঃখ নিয়ে আসলে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি মাবুদকে ডেকে বললেন, “হে আল্লাহ্ আমার মাবুদ, আমি যে বিধবার বাড়ীতে থাকি তার ছেলের মৃত্যু ঘটিয়ে কেন তুমি তার উপর এই দুঃখ নিয়ে আসলে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি জোরে জোরে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, আমার ঈশ্বর, কেন তুমি এই বিধবার এমন সর্বনাশ করলে? সে আমার এত সেবা যত্ন করল আর তুমি তার ছেলেটিকে মেরে ফেললে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর এলিয়় প্রভুর কাছে প্রার্থনা করে বললেন, “প্রভু, আমার ঈশ্বর, এই বিধবা রমণী আমাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছে| আপনি কি তার প্রতি এই অনাচার করবেন? আপনি কি তার পুত্রকে মারা যেতে দেবেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি সদাপ্রভুকে ডেকে বললেন, “হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি যে বিধবার বাড়িতে থাকি তার ছেলেকে মেরে ফেলে তারও উপরে বিপদ নিয়ে আসলে?”